Mathura Case: মথুরা মামলায় বড় মোড়! শাহি ইদগাহ মসজিদ এখনও ‘বিতর্কিত কাঠামো’ নয়, জানাল হাই কোর্ট

দেশ

নিউজ পোল ব্যুরো: শ্রীকৃষ্ণ জন্মভূমি (Krishna Janmabhoomi) ও মথুরার শাহি ইদগাহ মসজিদ (Mathura Case) ঘিরে বহুদিনের টানাপোড়েন। তবে এবার সেই জটিল মামলায় এলাহাবাদ হাই কোর্টের (Allahabad High Court) একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দিল। এখনই মসজিদটিকে ‘বিতর্কিত কাঠামো’ বলা যাবে না।

আরও পড়ুন: Air India Express: যাত্রী নিরাপত্তা নিয়ে ছিনিমিনি? ফাঁস এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণ জালিয়াতি

হিন্দু পক্ষের আইনজীবী মহেন্দ্র প্রতাপ সিং আদালতে একটি আবেদন (A-44) জানান, মামলার চলাকালীন ‘শাহি ইদগাহ মসজিদ’ (Shahi Idgah Case) নামটি আদালতের সমস্ত নথিপত্র ও শুনানিতে বাদ দেওয়া হোক এবং তার পরিবর্তে ‘বিতর্কিত কাঠামো’ শব্দটি ব্যবহার করা হোক। যুক্তি ছিল, এই মসজিদ শ্রীকৃষ্ণের জন্মভূমির (Krishna Janmabhoomi) উপর তৈরি বলে দাবি। কিন্তু মুসলিম পক্ষ এই দাবিকে ‘একতরফা’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে চ্যালেঞ্জ জানায়। তারা স্পষ্টভাবে জানিয়েছে, বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনও ধর্মীয় স্থাপনাকে (Mathura Case) ‘বিতর্কিত’ তকমা দেওয়া আইনসঙ্গত নয়।

এই দ্বন্দ্বের প্রেক্ষিতে বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্র একক বেঞ্চে রায় দেন, হিন্দু পক্ষের আবেদন খারিজ। অর্থাৎ, আদালতের চোখে এখনও ‘শাহি ইদগাহ মসজিদ’ একটি স্বীকৃত ধর্মীয় স্থাপনা, যার ‘বিতর্কিত’ পরিচয় এখনও প্রমাণ হয়নি। বর্তমানে এই মামলার অধীনে রয়েছে ১৮টি পৃথক মামলা। হিন্দু পক্ষ বলছে, মসজিদটি জন্মভূমির জমিতে নির্মিত। অন্যদিকে মুসলিম পক্ষের দাবি, এটি বহু দশক ধরেই আইন মোতাবেক পরিচালিত মসজিদ। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২ আগষ্ট। যদিও এই আবেদন খারিজ হিন্দু পক্ষের দাবিতে সাময়িক ধাক্কা, তবে মূল মামলা এখনও বিচারাধীন। তাই পরবর্তী শুনানিতেই জানা যাবে মথুরার (Mathura Case) ঐতিহাসিক এই দ্বন্দ্ব কোন পথে এগোবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT