Bengal Heavy Rain Forecast: দক্ষিণবঙ্গে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, অরেঞ্জ অ্যালার্ট জারি একাধিক জেলায়

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: আকাশ যেন রীতিমতো ভার হয়ে আছে শ্রাবণের ঘনঘোর মেঘে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া নিম্নচাপ আর সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে রাজ্যে আপাতত স্বস্তি নেই বৃষ্টির (Rain) হাত থেকে। ইতিমধ্যেই মঙ্গলবার ভোর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বর্ষণের শুরু হয়েছে, আর আবহাওয়া দফতর (Bengal Heavy Rain Forecast) জানিয়েছে—এই প্রবণতা বজায় থাকবে আরও অন্তত এক সপ্তাহ।

আরও পড়ুন: Weather Update : বর্ষা ঢুকল নির্ধারিত সময়ের আগেই

মৌসুমি বায়ু এবং নিম্নচাপ একযোগে কাজ করছে। যার ফলে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় অরেঞ্জ অ্যালার্ট জারি (Bengal Heavy Rain Forecast) করা হয়েছে। অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা রয়েছে।

আবহাওয়া দফতর (Weather Office) আরও জানিয়েছে, ঘূর্ণাবর্তের কারণে মঙ্গলবারের মতো বুধবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা (Bengal Heavy Rain Forecast) প্রবল। কিছু এলাকায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিসগড়ের দিকেও নিম্নচাপটি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, যার প্রভাব পড়ছে আমাদের রাজ্যেও।

এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে ভাতিন্ডা, রোহতক, কানপুর, ডালটনগঞ্জ হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ কেন্দ্র পর্যন্ত, সেখান থেকে আরও দক্ষিণ-পূর্বে উত্তর বঙ্গোপসাগরে পৌঁছেছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে। সমুদ্রে পরিস্থিতি ভালো নয়। তাই উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিংসহ পার্বত্য অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT