RG Kar incident anniversary:‘সকলকে ডেকেছি,কিন্তু তৃণমূলকে নয়’ ৯ অগাস্ট নবান্ন অভিযানের ডাক নিহত চিকিৎসকের পরিবারের!

রাজ্য

নিউজ পোল ব্যুরো:আগামী ৯ অগাস্ট আরজি কর-কাণ্ডের বর্ষপূর্তি (RG Kar incident anniversary)।ঠিক এক বছর আগে,২০২৪ সালের এই দিনে,আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের চারতলা থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের দেহ।খুন ও যৌন নিগ্রহের অভিযোগে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে।প্রথমে কলকাতা পুলিশ (Kolkata Police),পরে সিবিআই (CBI) তদন্ত করলেও এখনও মেলেনি ন্যায়বিচার।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/08/03/lake-town-bangur-road-protest-bjp-banana-tree/

এই প্রেক্ষিতেই ফের পথে নামছেন নিহত চিকিৎসকের মা-বাবা।আগামী শনিবার ন্যায়বিচারের দাবিতে ‘অরাজনৈতিক নবান্ন অভিযান’ (Non-political Nabanna march)-এর ডাক দিয়েছেন তারা।তবে এই অভিযানে যোগ দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস (TMC) ছাড়া সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন নিহত চিকিৎসকের পরিবার।

নিহত তরুণীর বাবা জানান,-“আমরা এসইউসিআই,সিপিএম,কংগ্রেস,বিজেপি—সবাইকে ডেকেছি।কিন্তু তৃণমূলকে নয়।কারণ,তৃণমূল নেতা ও প্রশাসন মেয়ের মৃত্যুর তদন্ত ধামাচাপা দিতে চেয়েছিল।এমনকি দ্রুত দেহ সৎকারেরও চেষ্টা হয়েছিল।”

পরিবারের দাবি,-কংগ্রেস,এসইউসিআই,সিপিএম এবং বিজেপির সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছে,যাতে সবাই একত্রিত হয়ে এই লড়াইয়ে সামিল হয়।

এর আগে গত মাসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিহত চিকিৎসকের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন।সেই সময় শুভেন্দুর পাশে দাঁড়িয়ে তরুণীর বাবা বলেছিলেন,-“ন্যায়বিচার পাইনি।প্রতিবাদ জানাতে এবং বিচার ছিনিয়ে নিতে আগামী ৯ অগাস্ট নবান্ন অভিযানের (RG Kar incident anniversary) ডাক দিচ্ছি।”

গত বছরের মতো এবারও ১৪ অগাস্ট রাতদখলের কর্মসূচির ডাক দিয়েছে পরিবার।তাঁদের কথায়,-“গত বছর যেমন কোটি কোটি মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন,এবছরও যেন একইভাবে পালন হয়।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

আগামী শনিবার নবান্ন অভিযানে (Nabanna march) কতটা সাড়া মিলবে, সেটাই এখন দেখার বিষয়।নিহত চিকিৎসকের পরিবারের আশা,এই আন্দোলন শুধু তাঁদের মেয়ের ন্যায়বিচারের দাবিকেই নয়,রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ন্যায় ও নিরাপত্তার প্রশ্নেও নতুন দিশা দেখাবে।আর তাঁদের বিশ্বাস,একতার এই মঞ্চই শেষ পর্যন্ত বিচার এনে দেবে কাদম্বিনীর (Justice for Kadambini) জন্য।