Rain Update: পশ্চিমবঙ্গের পিছু ছাড়ছে না দুর্যোগ, বৃহস্পতিবার থেকেই হতে পারে আবহাওয়ার বিরাট বদল

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বৃষ্টি থামার নামই নেই | কখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ এখনই রেহাই মিলবে না বৃষ্টি থেকে । সোমবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলার বেশ কিছু অংশ হালকা থেকে ভারী বৃষ্টিতে ভিজেছে। কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে | আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার থেকে ফের দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির(Rain Update) পরিমাণ।


হওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। বৃষ্টির সঙ্গেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। হাওয়া অফিস জানিয়েছে গোটা সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে রাজ্যজুড়ে। হালকা থেকে মাঝারে বৃষ্টির সঙ্গেই কোন কোন জায়গায় বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে। তবে চলতি সপ্তাহে বৃষ্টি নিয়ে হলুদ বা কমলা সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।

আরো পড়ুন : Essential Medicines: রোগীদের স্বস্তি দিয়ে ৩৫টি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম কমাল কেন্দ্র
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি (Rain Update)হলেও হাওয়া অফিসের পূর্বা বাস অনুযায়ী উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থাকছে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এবং বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার ভারী বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। যদিও বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole