Sourav Ganguly: ক্রিকেট প্রশাসনে মহারাজকীয় প্রত্যাবর্তন, সিএবি প্রেসিডেন্ট পদে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ভারতীয় ক্রিকেটের (cricket) অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মাঠের বাইরে এসেও একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাকে। ধারাভাষ্যকার, আইপিএল ফ্র্যাঞ্চাইজির মেন্টর, ক্রিকেট বোর্ডের শীর্ষপদ সবকিছুতেই তার দক্ষতা নজর কেড়েছে। এবার ফের তিনি পা রাখতে চলেছেন ক্রিকেট প্রশাসনের ময়দানে।

আরও পড়ুন: BrahMos: অস্ত্রভান্ডারে বিপ্লব! শতাধিক ড্রোন ও ১১০টি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার পথে ভারত, চুক্তির মূল্য ৬৭,০০০ কোটি

বাংলা ক্রিকেট (cricket) সংস্থায় নির্বাচনী হাওয়া। ২০ সেপ্টেম্বর সিএবির (CAB) বার্ষিক সাধারণ সভা। তার আগেই বড় ইঙ্গিত দিয়ে রাখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ইলেকশন নাকি সিলেকশন, তা অবশ্য পরের প্রশ্ন। সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি নির্বাচনে পা রাখলে যে অনেক অঙ্কই বদলে যাবে, নতুন করে বলার নয়। সেই সম্ভাবনাই প্রবল। কারণ, বিষয়টা বেরিয়ে এসেছে তাঁর মুখ থেকেই। এ দিন ইডেন ছাড়ার সময়, সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছেন।

২০ সেপ্টেম্বর CAB-এর বার্ষিক সাধারণ সভা (AGM)। তার আগেই বাংলা ক্রিকেটে ভোটের উত্তাপ বাড়ছে। সৌরভের(Sourav Ganguly) প্রত্যাবর্তনে সেই উত্তাপ আরও বাড়ল। এর আগে CAB-এর সচিব ও সভাপতির দায়িত্ব সামলেছেন সৌরভ। পরে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবেও সফলভাবে নেতৃত্ব দেন। তাঁর মসৃণ প্রশাসনিক দক্ষতা এবং ক্রিকেট-বোধ্যতা বারবার প্রমাণিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজনীতি ও ভারতীয় দলের কোচ হওয়ার প্রসঙ্গে সৌরভ (Sourav Ganguly) বলেন, তিনি আপাতত কোচিং নয়, প্রশাসনের দিকেই নজর দিচ্ছেন। সেই ইঙ্গিত মিলেছিল তখনই। এবার তারই বাস্তব রূপ দেখা গেল। নিজের মুখেই স্বীকার করলেন CAB প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর কথা।

এই সিদ্ধান্তে রাজ্য ক্রিকেট (cricket) প্রশাসনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে। সৌরভের মতো প্রভাবশালী ও অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্ব CAB-এর শীর্ষপদে ফিরলে, অনেক অঙ্ক বদলে যাবে— সেটা নিঃসন্দেহে বলা যায়। ইলেকশন নাকি সিলেকশন! তা সময় বলবে। তবে এতদিন পর ক্রিকেট প্রশাসনে সৌরভের (Sourav Ganguly)প্রত্যাবর্তন নিঃসন্দেহে ‘মহারাজকীয়’। বাংলার ক্রিকেটপ্রেমীরা তাই ফের একবার নিজেদের ‘দাদার’ দিকেই তাকিয়ে রয়েছেন। বাংলার ক্রিকেটে দাদার ফেরা এবার মাঠ নয়, প্রশাসনের ব্যাট হাতে বদল আনবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole