Air India: ভারত-আমেরিকা কূটনৈতিক টানাপোড়েনে নতুন মাত্রা, বন্ধ হচ্ছে এয়ার ইন্ডিয়ার দিল্লি-ওয়াশিংটন সরাসরি উড়ান

দেশ

নিউজ পোল ব্যুরো: সম্পর্কের টানাপোড়েনে ফের বড়সড় সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার (Air India)। চলতি বছর ১ সেপ্টেম্বর থেকে স্থগিত হচ্ছে দিল্লি (Delhi) থেকে ওয়াশিংটন (Washington) ডিসি-র সরাসরি বিমান পরিষেবা। এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত ও কৌশলগত কারণে আপাতত বন্ধ রাখা হচ্ছে এই রুটের ফ্লাইট।

আরও পড়ুন: 15th August: ১৫ আগস্ট শুধু ভারতের নয়, আরও কিছু দেশের মুক্তির দিন!

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ২৬টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের আধুনিকীকরণের কাজ চলছে, যা ২০২৬ সালের শেষ পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে বিমান পরিষেবায় ঘাটতি দেখা দিতে চলেছে। পাশাপাশি, পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করতে পারায় বিকল্প রুটে দীর্ঘ সময় ও বেশি জ্বালানি ব্যয় হচ্ছে, যা পরিচালন খরচ বাড়িয়ে তুলছে।

এই দুটি মূল কারণে দিল্লি-ওয়াশিংটন সরাসরি পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা ১ সেপ্টেম্বরের পর এই রুটে টিকিট বুক করেছেন, তাদের জন্য বিকল্প ব্যবস্থা বা পূর্ণ টাকা ফেরতের সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। তবে যাত্রীদের জন্য একেবারে হতাশার কিছু নেই। সংস্থা জানিয়েছে, ‘ওয়ান স্টপ’ বা একবার বিমান বদল করে এখনও ওয়াশিংটন ডিসি-সহ নিউ ইয়র্ক, শিকাগো, সান ফ্রান্সিসকো, নিউয়ার্ক এই শহরগুলিতে পৌঁছানো যাবে। এই ক্ষেত্রে এয়ার ইন্ডিয়ার সহযোগী ইউনাইটেড এয়ারলাইন্স, আলাস্কা এয়ারলাইন্স ও ডেল্টা এয়ারলাইন্সের মাধ্যমে যাত্রা সম্পূর্ণ হবে এবং যাত্রীদের লাগেজ সরাসরি গন্তব্যে পাঠানো হবে।

সাম্প্রতিক কালে রাশিয়া (Russia) থেকে অপরিশোধিত তেল আমদানি এবং আমেরিকার পক্ষ থেকে ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক চাপানোকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে পড়েছে। এই প্রেক্ষাপটে বিমান পরিষেবা বন্ধ হওয়াকে অনেকেই রাজনৈতিক ইঙ্গিত হিসেবেও দেখছেন। তবে সরাসরি রুট বন্ধ হলেও, টরন্টো, ভ্যাঙ্কুভার-সহ উত্তর আমেরিকার ৬টি শহরের সঙ্গে এয়ার ইন্ডিয়ার (Air India) ননস্টপ কানেকশন চালু থাকবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole