Pakistan Floods: হড়পা বানে বিপর্যস্ত পাকিস্তান,পাহাড়ি পথে আটকে ত্রাণ

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: হড়পা বানে বিপর্যস্ত পাকিস্তান(Pakistan)। সরকারি হিসেবে মৃতের সংখ্যা ২৪৩ ছাড়িয়েছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। নিখোঁজ শতাধিক মানুষ এখনও অনেকেই ধসের তলায় আটকে থাকতে পারেন বলে আশঙ্কা।সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনার জেলায় মৃতের সংখ্যা ১৫৭ ছাড়িয়েছে। বাজাউর অঞ্চলে ত্রাণ পাঠানোর পথে হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু পরিস্থিতিকে আরও মর্মান্তিক করেছে। অনেক জায়গায় বাড়ি, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র সব কিছুই ধ্বংস হয়ে গেছে। কারাকোরাম ও বালতিস্তান সংযোগকারী রাস্তাগুলো অবরুদ্ধ হওয়ায় ত্রাণ পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন:Donald Trump: নরওয়ের মন্ত্রীকে সরাসরি নোবেল দাবি ট্রাম্পের

পাকিস্তানের(Pakistan)জাতীয় দুর্যোগ মোকাবিলা দফতর (NDMA) জানিয়েছে, গত ২৬ জুন থেকে শুরু হওয়া বর্ষা মৌসুমে পাকিস্তানে(Pakistan) বৃষ্টি ও হড়পা বানে প্রাণ হারিয়েছেন অন্তত ৫০৭ জন, যাদের মধ্যে ১৫৯ জন শিশু। এই বিপর্যয়ের ফলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।স্থানীয় প্রশাসন আগামী ২১ আগস্ট পর্যন্ত মাঝেমধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলি এড়িয়ে চলার নির্দেশ জারি করেছে। ত্রাণ ও উদ্ধারকাজ অব্যাহত থাকলেও, দুর্গম পাহাড়ি এলাকা ও ভাঙা অবকাঠামো কাজকে ধীর করে দিচ্ছে।প্রশাসনের তরফে জানানো হয়েছে, পাকিস্তান(Pakistan) অধিকৃত কাশ্মীরে(Kashmir) ৯ জন এবং উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তান অঞ্চলে মৃত্যু হয়েছে পাঁচ জনের।

যদিও পাকিস্তানের (Pakistan)সংবাদ মাধ্যমের একাংশের দাবি, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বন্যায় মৃত্যু হয়েছে অন্তত ২৪৩ জনের।বন্যায় ক্ষতিগ্রস্ত বাজাউর অঞ্চলে ত্রাণ নিয়ে যাওয়ার সময় শুক্রবার খারাপ আবহাওয়ার কারণে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। এই ঘটনায় দুই পাইলট(Pilot)-সহ মোট পাঁচ জন মারা গিয়েছেন।আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলির পক্ষ থেকে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মানবিক সহায়তা, পুনর্বাসন পরিকল্পনা এবং অবকাঠামো পুনর্গঠনে বিদেশি সহযোগিতা জরুরি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনজনিত চরম আবহাওয়ার ঘটনা পাকিস্তানে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যার প্রভাব থেকে বাঁচতে ভবিষ্যতে আরও শক্তিশালী দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole