Subhasish Bose : এআইএফএফ মিথ্যেবাদী’, শুভাশিসকে নিয়ে তরজায় মোহনবাগান বনাম ফেডারেশন

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো : ফেডারেশন বনাম মোহনবাগান তরজা অব্যাহত। শুভাশিস বোসকে নিয়ে (Subhasish Bose) বিবৃতির পর পালটা বিবৃতি চলছে দুই তরফেই। কাফা নেশনস কাপের জন্য ফুটবলার ছাড়তে ক্লাবগুলিকে নির্দেশ ফেডারেশনের তরফে। কিন্তু মোহনবাগান সোমবার জানিয়ে দেয় তারা ফুটবলার ছাড়বে না। কারণ জাতীয় দলের হয়ে খেলার পরেই অধিকাংশ ফুটবলার চোট নিয়ে ফেরে মোহনবাগানের তাতে ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রস্তুতিতে সমস্যা হতে পারে। কোনও মতেই ঝুঁকি নিতে নারাজ দুই ক্লাব। পাশাপাশি জাতীয় শিবিরের জন্য ফুটবলার ছাড়বে না দুই প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগান। তা আগেই জানিয়ে দিয়েছিল দুই ক্লাব কর্তৃপক্ষ।

আরও পড়ুন:Bengal Football Headline: রাজ্য সরকার ও আইএফএ -এর মিলে আনছে নয়া ফুটবল প্রতিযোগিতা

এবার এই ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।  ফিফা উইন্ডো ছাড়া ফুটবলার ছাড়বে না মোহনবাগান। জাতীয় শিবিরে গেলেই চোটের কবলে পড়েন ফুটবলাররা, যা নিয়ে ফেডারেশনের ঘাড়ে দোষ চাপিয়েছে মোহনবাগান। অন্যদিকে ইস্টবেঙ্গল জানিয়েছে, ডুরান্ড কাপ চলাকালীন জাতীয় শিবিরের জন্য ফুটবলার ছাড়া তাদের পক্ষেও অসম্ভব। মোহনবাগানের তরফে জাতীয় শিবিরে ডাক পেয়েছেন মোট সাতজন। অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, আপুইয়া, লিস্টন কোলাসো, মনবীর সিংহ, সাহাল সামাদ এবং বিশাল কাইথ। এই বিষয়ে এক মোহনবাগান কর্তা জানিয়েছেন, মার্চে বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের ম্যাচে চোট পেয়েছিলেন শুভাশিস। এবার এই বিষয়ে ফেডারেশন তথ্য ফাঁস করল।

জাতীয় শিবির নয় বরং শুভাশিস আইএসএল ফাইনালের ম্যাচে চোট পেয়েছেন বলে দাবি করল এআইএফএফ।শুভাশিসের (Subhasish Bose) চোটের কথা আগে জানানো হয়নি মোহনবাগান সুপারজায়ান্ট ম্যানেজমেন্টের তরফ থেকে। “এই চোটের কথা প্রস্তুতি শিবিরে আসার আগে তার ক্লাব জাতীয় দলের মেডিকেল স্টাফ বা এআইএফএফ সাপোর্ট স্টাফদের কাছে জানায়নি। আমরা সমস্ত স্টেকহোল্ডার এবং মিডিয়া হাউসগুলিকে ভুল তথ্যযুক্ত জল্পনা থেকে বিরত থাকার এবং সরকারি চ্যানেল ও সূত্র থেকে যাচাই করা আপডেটের উপর নির্ভর করার জন্য অনুরোধ করছি।”শুভাশিস বসুকে নিয়ে বুধবারও অব্যাহত মোহনবাগান জায়ান্টের সঙ্গে সর্বভারতীয় ফুটবং ফেডারেশনের তরজা। এবার মোহনবাগানের ম্যানেজমেন্টের তরফে ফেডারেশনকে ‘মিথ্যেবাদী’-এ বলা হয়েছে।

বুধবার মোহনবাগানের ম্যানেজমেন্টের তরফে জানানো হয়, সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন বঙ্গ ডিফেন্ডার। তাদের প্রশ্ন, যদি শুভাশিস আইএসএল খেলতে গিয়েই চোট পেয়ে থাকেন, তবে কেন তাঁকে ২৬ মে বাংলার বিরুদ্ধে সেই প্রস্তুতি ম্যাচে নামানো হয়েছিল? এই নিয়ে শুভাশিস বলেছেন, প্রয়োজন হলে ম্যানেজমেন্টের পরামর্শ নিয়ে ভিডিও বার্তা দিয়ে খোলসা করবেন বিষয়টা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole