Javier Mascherano: গ্যালারি থেকে মোবাইলে নির্দেশ, বিতর্কে জড়ালেন মেসিদের কোচ

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: লিগস্‌ কাপের ম্যাচে বিতর্ক। ইন্টার মিয়ামির হেড কোচ জাভিয়ের মাসচেরানোকে (Javier Mascherano) নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। মেক্সিকোর ক্লাব টাইগার্স ইউএএনএলের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। এই ম্যাচে নামেননি লিওনেল মেসি।

আরও পড়ুন: Subhasish Bose : এআইএফএফ মিথ্যেবাদী’, শুভাশিসকে নিয়ে তরজায় মোহনবাগান বনাম ফেডারেশন

লুই সুয়ারেসের গোলে ম্যাচ হারতে হল ইন্টার মিয়ামিকে। ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিয়ে নেয় মেসির দল। এই ম্যাচেই লাল কার্ড দেখেন ইন্টার মায়ামি কোচ। বেঞ্চ ছেড়ে গ্যালারিতে গিয়ে বসেছিলেন তিনি। রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েছিলেন মাসচেরানোর।লাল কার্ড দেখায় আর বেঞ্চে কোচের সিটে বসতে পারেননি মাসচেরানো। তাকে গ্যালারিতে বসতে হয়। এই সময়ই দেখা যায় মোবাইলে কথা বলছেন কোচ মাসচেরানো। সেই সময়ই বেঞ্চে থাকা সহকারী কোচের হাতেও মোবাইল দেখা যায়। ফলে আন্দাজ করা যায় যে তারা দুজনেই একে অপরের সঙ্গে কথা বলছেন।

মাঠে থাকা ধারাভাষ্যকারেরা বিষয়টি নিয়ে কথা বলেন।যদিও গ্যালারি থেকে নির্দেশ দিতে পারেন কোচ। এতে নিয়মভঙ্গ করেননি কোচ মাসচেরানো (Javier Mascherano) এই বিষয়ে ম্যাচ শেষে মায়ামির সহকারী কোচ জাভিয়ের মোরালেস বলেন, “আমরা বিরতির পর যখন নামছিলাম তখন মাসচেরানোকে জানানো হয় যে ওকে লাল কার্ড দেখানো হয়েছে। তার কারণ কী? না বিরতির সময় রেফারির সঙ্গে তর্ক করেছে ও। তখন রেফারি কিছু বলেনি। পরে লাল কার্ড দেখিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole