নিউজ পোল ব্যুরো: কথায় আছে কারো সর্বনাশ কারো পৌষ মাস। একদিকে অসুস্থতার কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন আরও একজন স্পিন অলরাউন্ডার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে। ইতিমধ্যেই পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।
আরও পড়ুন:Messi in Vantara: পরিকল্পনায় পরিবর্তন, দিল্লি থেকে ভান্তারার পথে মেসি
বিবৃতিতে বিসিসিআই (BCCI) জানিয়েছে, লখনৌতে রয়েছেন প্যাটেল। যেখানে অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি। অসুস্থতার কারণে এবং কিছু পরীক্ষা বাকি থাকায় প্যাটেল চতুর্থ ম্যাচে অংশ নিতে পারবেন না।অক্ষর চলতি টি২০ সিরিজে প্রথম ম্যাচে কটকে ২১ বলে ২৩ রান করেন এবং ৭ রান খরচ করে ২ উইকেট নেন। সেই ম্যাচে ভারত জিতেছিল। এরপর মুল্লানপুরে তিনি বল হাতে এক উইকেট নেন। ভারতের সামনে জয়ের টার্গেট ছিল ২১৪ রানের। অক্ষরকে তিনে পাঠানো হলে তিনি ২১ বলে ২১ রান করেন।

তৃতীয় টি-টোয়েন্টিতে ছিলেন না জসপ্রীত বুমরা। ব্যক্তিগত কারণে মুম্বইয়ে ফিরে যান ভারতীয় পেসার। তবে চতুর্থ ম্যাচে তাঁকে মাঠে দেখা যাবে। প্যাটেল ও বুমরার স্থলে তৃতীয় টি-টোয়েন্টিতে খেলেছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)ও হর্ষিত রানা (Harshit Rana)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
নতুন অর্ন্তভুক্ত হওয়া শাহবাজ ভারতের জার্সিতে তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলেছেন। সর্বশেষ ২০২৩ সালে তিনি হাংঝৌ এশিয়ান গেমসের ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে খেলেছিলেন। বর্তমানে তিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেছেন। এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৫ ম্যাচে শাহবাজ ৬০ রান করার পাশাপাশি ৮.২৫ ইকনমি রেটে চার উইকেট নেন। চলতি সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। লখনউয়ে খেলে শেষ ম্যাচ খেলতে ভারত যাবে আমেদাবাদে।

চতুর্থ ও পঞ্চম টি টোয়েন্টির জন্য ভারত দল: সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), শুবমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও শাহবাজ আহমেদ।
