Messi in Vantara: পরিকল্পনায় পরিবর্তন, দিল্লি থেকে ভান্তারার পথে মেসি

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: শেষ হয়েও হইল না শেষ। কথা ছিল দিল্লিতেই ভারত সফর শেষ হবে মেসির (Lionel Messi)। কিন্তু তা শেষ হচ্ছে না। কলকাতা, হায়দ্রাবাদ ও মুম্বই হয়ে রাজধানী সফরের পর বিশ্বকাপজয়ী কিংবদন্তি যাবেন আম্বানিদের ভান্তারা (Vantara)। মুকেশ আম্বানির পরিবারের নিজস্ব চিড়িয়াখানা রয়েছে মোদী-শাহের রাজ্য গুজরাতের জামনগরে। দিল্লি থেকে সেখানেই যাবেন মেসি।

আরও পড়ুন:Favourite foods of Messi: মাঠের বাইরে স্বাদের খেলাও জমে ওঠে, মেসির প্লেটে লুকিয়ে তাঁর সাধারণ জীবনের গল্প

মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির স্বপ্নের প্রকল্পের সূচনা করেছিলেন মোদী। জামনগরে চলতি বছরে ভান্তারার (Vantara) উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। রিলায়েন্স ফাউন্ডেশন পরিচালিত প্রায় ৩০০০ একর বিস্তৃত এই চিড়িয়াখানায় ৪৩ প্রজাতির ২,০০০ প্রাণী রয়েছে। একাধিক বিরলতম প্রাণী রয়েছে এখানে। এশিয়ার বিরল সিংহ, তুষারচিতা, একশৃঙ্গ গণ্ডার-সহ একাধিক বিরলতম প্রাণীর পাশাপাশি পশু, পাখিদের সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থাও রয়েছে।

মেসির এবারের ভারত সফরে শেষ গন্তব্য ভান্তারা। মেসির সঙ্গে ৫০ কোটি টাকার বিশেষ চুক্তি হচ্ছে আম্বানিদের। এই চুক্তির জন্য দিল্লি পর জামনগর রওনা হবেন মেসি। উল্লেখ্য, অনন্তের রাজকীয় বিয়ের অনুষ্ঠান পর্বের সূচনা হয়েছিল এই ভান্তারায়। রীতিমতো ভান্তারার প্রচার তথা পিআর ইভেন্ট হয়ে উঠেছিল রাধিকা-অনন্তের বিয়ে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ইতিমধ্যেই হায়দরাবাদ ও মুম্বই, দিল্লি সফর মাতিয়ে দিয়েছেন মেসি। কলকাতায় যুবভারতীতে মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন দর্শকরা। যদিও দেশের অন্য দুই শহরে রীতিমতো সফল ‘গোট ট্যুর’। যেখানে এলএম টেনের সঙ্গী লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পল। হায়দরাবাদে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে ফুটবল খেলেছেন। আর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবার যেন চাঁদের হাট ছিল। ওয়াংখেড়েতে এক ফ্রেমে দুই ‘গোট’- লিওনেল মেসি এবং শচিন তেণ্ডুলকর। ফুটবল ও ক্রিকেটের মেলবন্ধন দেখল ক্রীড়াদুনিয়া। দুই কিংবদন্তি পৃথক মেরুর হলেও মুম্বই তাঁদের এক ফ্রেমে মিলিয়ে দিয়েছিল। হাজির ছিলেন করিনা কাপুর, অজয় দেবগণ-সহ বলিউডের একঝাঁক তারকাও। দিল্লিতে মেসির সঙ্গে সাক্ষাতের বিরাট কোহলির। সেসব কর্মসূচি সেরেই ভান্তারা যাবেন আর্জেন্টাইন অধিনায়ক।