Weather Update : পৌষের শুরুতেই উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে থমকেছে পারদ পতন

আবহাওয়া রাজ্য

নিউজ পোল ব্যুরো: পৌষ মাসের শুরু মানেই বাঙালির ঘরে ঘরে পিঠে-পায়েসের আয়োজন, সঙ্গে শীতের আমেজ। সাধারণত এই সময়েই শীতের দাপট আরও বাড়ার কথা (Weather Update)। কিন্তু এবছর পৌষের প্রথম দিনেই কলকাতা ও দক্ষিণবঙ্গে (South Bengal Weather, Kolkata Weather Update) দেখা যাচ্ছে খানিকটা ভিন্ন ছবি। শীত পুরোপুরি বিদায় নেয়নি ঠিকই, তবে তাপমাত্রা নামার বদলে উল্টে কিছুটা বেড়েছে।আবহাওয়া দফতরের ব্যাখ্যা অনুযায়ী, উত্তর–পশ্চিম ভারতে তৈরি একটি পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance) আপাতত উত্তুরে ঠান্ডা ও শুষ্ক হাওয়ার স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করেছে। তার জেরেই মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় খুব একটা নামছে না। দক্ষিণবঙ্গেও সেই প্রভাব স্পষ্ট। শুধু তাই নয়, দিনের বেলায় দক্ষিণ–পূর্ব দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাস ঢুকছে রাজ্যে (Weather Update)। এই উষ্ণ ও আর্দ্র বাতাসকে ঠেকানোর মতো শক্তি আপাতত পাচ্ছে না উত্তুরে হাওয়া। ফলস্বরূপ, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের অনুভূতি থাকলেও কনকনে ঠান্ডার দাপট কমে গেছে (Weather Update)। আবহাওয়াবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই (Weather Update)।

আরও পড়ুন : Draupadi Murmu: মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিল খারিজ! রাষ্ট্রপতি ভবনের সিদ্ধান্তে জল্পনা

তবে শীত একেবারে উধাও হচ্ছে না। দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন তাপমাত্রা খুব বেশি না কমলেও হালকা শীতের আমেজ বজায় থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে, ১৯ তারিখের আগে বা পরে ফের উত্তুরে হাওয়ার জোর বাড়তে পারে (Weather Update)। তখন রাজ্যজুড়ে, বিশেষ করে দক্ষিণবঙ্গে আবার তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। বর্তমানে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। উপকূলবর্তী জেলাগুলিতে এই তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৬ ডিগ্রির আশেপাশে। কলকাতায় রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও মোটের উপর ১৫-১৬ ডিগ্রির কাছাকাছিই থাকবে। এর পাশাপাশি কুয়াশার (Fog Alert) দাপটও চোখে পড়বে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভোর ও রাতের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

উত্তরবঙ্গে (North Bengal Weather Update) অবশ্য শীতের চেহারা একেবারেই আলাদা। পাহাড় থেকে সমতল—সব জায়গাতেই কনকনে ঠান্ডা। দার্জিলিংয়ে তাপমাত্রা ইতিমধ্যেই ৫ ডিগ্রির নিচে নেমেছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে পারদ থাকতে পারে ৯ ডিগ্রির ঘরে, যা কালিম্পংয়ের থেকেও কম। কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। আপাতত রাজ্যজুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (Weather Update)।