নিউজ পোল ব্যুরো: ভারতের প্রতিভাবান মহিলা ক্রিকেটার ক্রান্তি গৌড় শ্রীচরনী সাম্প্রতিক ইংল্যান্ড সফরে দুর্দান্ত পারফর্ম করেছে। মহিলা ক্রিকেট (Women’s CWC) জগতে সারা ফেলে দিয়েছেন তিনি। ইংল্যান্ডে ভারতীয় দল টি-২০ (WorldCup2025) আন্তর্জাতিক এবং ওডিআই সিরিজ দুটোতেই জিতেছে।
এবার সামনে বড় পরীক্ষা গৌড়ের। আসন্ন বিশ্বকাপে ভালো ফল করলেই আরও বেশি নজরে আসবেন তিনি। প্রাক্তন ভারত অধিনায়ক মিতালি রাজ বিশ্বাস করেন যে, আসন্ন মহিলা ওয়ানডে বিশ্বকাপে বড় ম্যাচগুলিতে ভারত যদি গুরুত্বপূর্ণ সুযোগ কাজে লাগায় এবং গতিকে নিজের পক্ষে নিয়ে আসে, তবে তারা তাদের দীর্ঘকালীন বিশ্বসেরা শিরোপা জয়ের খরার অবসান ঘটাতে পারে।
ভারত এবং শ্রীলঙ্কায় আগামী মাসের আয়োজিত হতে চলা বিশ্বকাপে (Women’s CWC) জয়ের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে গণ্য করা হচ্ছে ভারতকে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল তাদের প্রথম বিশ্ব জয়ের স্বাদের সন্ধানে রয়েছে। কারণ তারা দুইবার ৫০ ওভারের ফর্ম্যাটের ফাইনালে (WorldCup2025) উঠেও ট্রফি হাতছাড়া করেছে।
আরও পড়ুন: Virender Sehwag: শচীন তেন্ডুলকরের পরামর্শ নিয়ে আবারও ক্রিকেটে সেহওয়াগ
মিতালি ‘আইসিসি ডিজিটাল’কে বলেন, “আমার মনে হয় ভারতের বড় ম্যাচগুলিতে যদি ছোট সুযোগগুলি কাজে লাগানো উচিত।” তিনি বলেন, “প্রতিদ্বন্দ্বী দলগুলির ভারসাম্য একই রকম। তারা সেই সুযোগগুলজর সদ্ব্যবহার করার চেষ্টা করে এবং ম্যাচের গতিকে তাদের পক্ষে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। ভারতকেও সেই সুযোগগুলি কাজে লাগাতে হবে।” ২০০৫ এবং ২০১৭ সালে ভারতকে বিশ্বকাপ ফাইনালে নিয়ে যাওয়া মিতালি রাজ বিশ্বাস করেন যে, শিরোপা জয় দেশের মহিলা ক্রিকেটে এক বৈপ্লবিক প্রভাব ফেলবে।
“আমি মনে করি এটি অত্যন্ত বড় এবং ভালো ব্যাপার হবে। আমি বলতে চাইছি বিশ্বকাপ এমন কিছু যার জন্য প্রতিটি খেলোয়াড় অপেক্ষা করে থাকে। ভারতের সব ক্রিকেটারই বিশ্বকাপ জিততে চাইবে কারণ আমাদের দেশ এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি”, তিনি বলেন। মিতালি আরও বলেন, “হ্যাঁ, আমরা দুইবার কাছাকাছি এসেছি, কিন্তু এখনও কাপ জিতিনি। ঘরের মাটিতে বিশ্বকাপ জেতাটা দারুন হবে কারণ এটা সম্পূর্ণ ভিন্ন একটা প্ল্যাটফর্ম।”
তরুণ ক্রিকেটার ক্রান্তি গৌড় ভারতের সাম্প্রতিক সীমিত ওভারের ইংল্যান্ড দুর্দান্ত ছাপ ফেলেছে। মিতালি বিশেষ করে ২২ বছর বয়সী পেস বোলার ক্রান্তির প্রতি মুগ্ধ। তিনি বলেন, “ইংল্যান্ডে ক্রান্তি গৌড়ের প্রতিভায় আমি খুবই মুগ্ধ। WPL (মহিলা প্রিমিয়ার লিগ) খেলেছে কিন্তু তার খুব বেশি অভিজ্ঞতা নেই। কিন্তু একজন পেস বোলার হিসেবে, সে যে দৃঢ়তার সঙ্গে উইকেট নেওয়ার চেষ্টা করে তা বেশ নজরকাড়া এবং সে (ইংল্যান্ডে) ছয়টি উইকেটও নিয়েছে তাই আমি তাকে ঘরের মাঠে বিশ্বকাপে খেলতে দেখতে চাই।” বলা বাহুল্য, মহিলাদের বিশ্বকাপ আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত সহ-আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
