UPI: ডিজিটাল লেনদেনে নিরাপত্তা বাড়াতে NPCI-এর বড় ঘোষণা

oftbeat অন্যান্য অফবিট

নিউজ পোল ব্যুরো:ডিজিটাল(Digital) ইন্ডিয়ায় বর্তমান যুগে মোবাইল ফোনের কয়েকটি ক্লিকেই লেনদেন সেরে ফেলছেন কোটি কোটি মানুষ। কিন্তু এই সুবিধার ফাঁক গলেই বাড়ছিল ডিজিটাল প্রতারণা। সেই প্রবণতা ঠেকাতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)।

১ অক্টোবর থেকে ইউপিআই(UPI)-এর পিয়ার-টু-পিয়ার কালেক্ট রিকোয়েস্ট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যেই ব্যাঙ্ক এবং বিভিন্ন পেমেন্ট অ্যাপকে এই নির্দেশ দিয়েছে এনপিসিআই(NPCI)। এতদিন জালিয়াতরা ইউপিআই(UPI) ব্যবহারকারীদের কাছে মানি রিকোয়েস্ট পাঠিয়ে দিত। কোনও ব্যবহারকারী ভুল করে সেই রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করলেই অ্যাকাউন্ট থেকে কেটে যেত টাকা। আগে এই ধরনের প্রতারণা এত বেড়ে গিয়েছিল যে রিকোয়েস্টের সীমা কমিয়ে সর্বোচ্চ ২ হাজার টাকা করা হয়েছিল। তবুও পুরোপুরি প্রতারণা আটকানো যায়নি।

আরও পড়ুন: Burdwan Incident: ভয়াবহ বাস দুর্ঘটনা,নিরাপত্তা অব্যবস্থায় ফুঁসছে স্থানীয়রা

ডিজিটাল ইন্ডিয়ার ক্রমবর্ধমান যাত্রায়, এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এখন থেকে ব্যবহারকারীরা নিশ্চিন্তে ইউপিআই ব্যবহার করতে পারবেন, আর প্রতারকরাও আর সহজে ‘রিকোয়েস্ট ট্রিক’ ব্যবহার করে টাকা হাতাতে পারবে না। নতুন নিয়ম কার্যকর হলে ব্যক্তিগত ইউপিআই অ্যাকাউন্টে এই ফিচারের মাধ্যমে কোনও টাকা নেওয়া যাবে না। তবে মার্চেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই পরিষেবা আগের মতোই চালু থাকবে, যাতে ই-কমার্স সাইট বা অ্যাপগুলির মাধ্যমে পেমেন্ট(Payment) গ্রহণে অসুবিধা না হয়। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ প্রতারণা অনেকটাই কমাবে এবং ইউপিআই(UPI) ব্যবহারে গ্রাহকদের আস্থা আরও বাড়াবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole