নিউজ পোল ব্যুরো: আজকের দিনে সৌন্দর্যচর্চায় সবচেয়ে আলোচিত নাম কোরিয়া। ত্বক হোক বা চুল, কোরিয়ান রুটিন (Korean Beauty) এখন বিশ্বজোড়া জনপ্রিয়। ত্বকচর্চার পাশাপাশি চুলের যত্নেও এই কোরিয়ান পদ্ধতি তৈরি করেছে নতুন সংজ্ঞা। কলকাতা থেকে শুরু করে শহরতলির বিভিন্ন সালোঁয় এখন কোরিয়ান হেয়ার কেয়ার রুটিন (Korean Beauty) চলছে জোর কদমে। অনেকে ভাবেন, এ এক নিছকই বিলাসিতা। কিন্তু আসলে এই ১০-১৫ ধাপের রুটিন একদিকে যেমন চুলে প্রাণ ফেরায়, তেমনই মানসিক প্রশান্তিও দেয়।
আরও পড়ুন:Travel Tips: ভ্রমণেই আসবে সৌভাগ্য! বিদেশ ঘুরে আনুন ভাগ্য বদলের লাকি চার্মগুলি
প্রথমেই মাথার ত্বকের ধরণ ও সমস্যার বিশদ পরীক্ষা করা হয়। খুশকি, প্রদাহ, অতিরিক্ত তেল বা শুষ্কতা কোন সমস্যা কোথায়, সেটি বুঝে নেওয়া হয়। তার পর মাথার ত্বক পরিষ্কারের পর্বে মৃত কোষ ও ময়লা দূর করতে ব্যবহার হয় প্রাকৃতিক ক্লিনজ়ার ও হালকা এক্সফোলিয়েটর। এরপরেই আসে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ মাথার মাসাজ। এই মাসাজে রক্তসঞ্চালন বাড়ে, ফলিকল সক্রিয় হয়, মাথার ত্বক শ্বাস নেয়। কোরিয়ান হেয়ার কেয়ার রুটিন (Korean Beauty) এই পর্যায়ে বিজ্ঞান ও আরাম দুইয়ের সমন্বয় ঘটায়। তারপর চুলে পুষ্টি জোগাতে ব্যবহার করা হয় পুষ্টিকর হেয়ার মাস্ক, সিরাম ও তেল। এগুলিতে থাকে ভেষজ উপাদান, যা গভীর থেকে চুলকে মজবুত করে। এরপর গরম জলের বাষ্পে ধোয়া হয় চুল, যাতে রক্তপ্রবাহ আরও উন্নত হয় এবং মাথার ত্বকের রন্ধ্র খুলে যায়। শেষ ধাপে চুলকে স্বাভাবিকভাবে শুকোতে দেওয়া হয়, কোনও রাসায়নিক হস্তক্ষেপ ছাড়া।
কোরিয়ান হেয়ার কেয়ার রুটিন (Korean Beauty) শেষে অন্তত ২৪ ঘণ্টা চুলে শ্যাম্পু না করার পরামর্শ দেওয়া হয়, যাতে সব উপকরণ ভালোভাবে শোষিত হতে পারে। এই সময় চুলে হিট টুল ব্যবহারও বারণ। পুরো প্রক্রিয়াটি ২ থেকে ৩ ঘণ্টা ধরে চলে, কিন্তু সেই সময়ের প্রতিটি মুহূর্তেই থাকে চুলের গভীরে যত্নের ছোঁয়া। এই কোরিয়ান হেয়ার কেয়ার রুটিন (Korean Beauty) শুধু চুল নয়, শরীর ও মনের পুনরুজ্জীবন ঘটায়। একদিকে যেমন চুল হয় মসৃণ, উজ্জ্বল ও প্রাণবন্ত, তেমনই স্ট্রেসও কমে আসে। তাই এটি কেবল বিলাসিতা নয়, বরং এক ধরনের বিজ্ঞানসম্মত আরাম, যা প্রতিটি নারীর চুলের যত্নের গল্পে যোগ করে নতুন দীপ্তি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
