নিউজ পোল ব্যুরো:দুর্গাপুরের (Durgapur incident) বেসরকারি মেডিক্যাল কলেজে এক ছাত্রী নিগ্রহের ঘটনায় চাঞ্চল্য। নির্যাতিতার বাবা জানালেন, পশ্চিমবঙ্গে মেয়ের নিরাপত্তা নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তাই মেয়েকে বাংলার বাইরে, নিজের রাজ্য ওড়িশায় নিয়ে যেতে চান তিনি। এ বিষয়ে ইতিমধ্যেই ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝীকে সরাসরি অনুরোধ জানিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/10/12/suvendu-adhikari-z-category-security-home-ministry-decision/
রবিবার নির্যাতিতার বাবা বলেন,-“মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছি, যাতে মেয়েকে এখান থেকে ওড়িশায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এই জায়গার উপর থেকে ভরসা উঠে গিয়েছে। ওকে ক্ষতি করেও ফেলতে পারে।”
তিনি আরও জানান, মেয়ের শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক।“ও এখনও হাঁটতে পারছে না, বেডরেস্টে রয়েছে। মুখ্যমন্ত্রী, ডিজি, এসপি এবং জেলাশাসক অনেক সাহায্য করছেন, খোঁজ নিচ্ছেন বারবার। কিন্তু আমি চাই, মেয়েকে এখনই এখান থেকে সরিয়ে নেওয়া হোক।”
প্রসঙ্গত, শুক্রবার রাতে এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে নিগ্রহের শিকার হন ওই ডাক্তারি ছাত্রী (Durgapur incident)। ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
এদিকে, দ্রুত বিচার নিশ্চিত করতে বাংলার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রীও। নির্যাতিতার বাবার কথায়,-“ওড়িশার মুখ্যমন্ত্রীও আমার সঙ্গে কথা বলেছেন, সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। কিন্তু এখানকার নিরাপত্তা ব্যবস্থা একেবারেই দুর্বল। কোনও পদক্ষেপ করা হচ্ছে না। কোনও ব্যবস্থাই নেই।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
তিনি আরও জানান,-“রাত ১০টার দিকে মেয়ের এক বন্ধু ফোন করে জানায়, আমার মেয়ের উপর অত্যাচার করা হয়েছে। ওর বন্ধু ওকে খেতে নিয়ে গিয়েছিল বাইরে। কিন্তু যখন কয়েকজন মিলে ওকে ঘিরে ধরে, তখন ছেলেটি পালিয়ে যায়। রাত ৮টা থেকে ৯টার মধ্যে ঘটনাটা ঘটে।”
দুর্গাপুরকাণ্ডে রাজ্যজুড়ে নিন্দা ও ক্ষোভ ছড়ালেও, নির্যাতিতার পরিবারের এখন একটাই দাবি — “মেয়েকে নিরাপদে ওড়িশায় নিয়ে যাওয়া হোক।”
