নিউজ পোল ব্যুরো: স্বাধীনতা দিবসের (Independence Day) সকালে ঘাটাল (Ghatal) সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ক (Mamata Banerjee) কড়া ভাষায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ঘাটাল মাস্টারপ্ল্যান (Ghatal Masterplan) থেকে শুরু করে ভোটার তালিকার বিশুদ্ধকরণ, অনুপ্রবেশ সমস্যা থেকে প্রশাসনিক ব্যর্থতা, প্রতিটি ইস্যুতেই তোপ দাগেন তিনি। আর তার রাজনৈতিক আক্রমণের কেন্দ্রে ছিল আসন্ন নির্বাচন এবং তার আগে নির্বাচন কমিশনের ‘SIR’ (Special Intensive Revision) বা বিশেষ নিবিড় পরিমার্জন।
শুভেন্দুর (Suvendu Adhikari) স্পষ্ট বার্তা, “২০২৬-এ উল্টো খেলা হবে ঠিকই, তবে তার আগে SIR-এর খেলাটা সামলাতে হবে মুখ্যমন্ত্রীকে। ভোটার তালিকা থেকে মৃত, নকল, অস্তিত্বহীন এবং অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ পড়বে। সংবিধান মেনে চলতে হবে সবাইকে, মমতা বন্দ্যোপাধ্যায়ও তার বাইরে নন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ (Bangladesh) থেকে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানদের অবৈধ অনুপ্রবেশ অব্যাহত, কারণ মুখ্যমন্ত্রী সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি। আজ প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে অনুপ্রবেশের ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন, আর বাংলায় সরকার তাদের আশ্রয় দিচ্ছে।”
ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়েও মুখ্যমন্ত্রী এবং স্থানীয় সাংসদ দেব-কে নিশানা করে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “বছরের পর বছর ধরে ঘাটালে বন্যা হচ্ছে, মানুষ দুর্ভোগে ভুগছেন, অথচ মাস্টারপ্ল্যান কেবল প্রতিশ্রুতির খাতায় রয়ে গেছে। বিজেপি ক্ষমতায় এলে ২০২৬-এ এই প্রকল্প বাস্তবায়ন হবে।” সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল শুভেন্দুর শেষ মন্তব্য, যেখানে তিনি বলেন, “ওদের সব কীর্তি আমার কাছে এসেছে। দুবাইতে কী করেছে, সব তথ্য আমার হাতে রয়েছে। সময় হলে সব সামনে আনব।” এভাবে একাধিক ইস্যুতে আক্রমণ শানিয়ে রাজনৈতিক ময়দানে আগাম যুদ্ধের ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
