নিউজ পোল ব্যুরো: শুক্রবার ৭৯ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ক্ষমতাসীন বিজেপির আদর্শিক গুরু আরএসএসের (RSS) প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন সংঘের ‘দেশগঠনে ভূমিকা অনস্বীকার্য’। মোদী বলেছেন, “দেশের দরকারে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে সংঘ। ১০০ বছর ধরে নিষ্ঠা-সমর্পণের সঙ্গে দেশসেবা করে চলেছে আরএসএস। সংঘের ইতিহাস আমাকে গর্বিত করে। এটাই বিশ্বের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংস্থা।” আরএসএস-এর প্রসংশা করা পরেই মোদীকে আক্রমণ শানাল বিরোধীরা। বিরোধীরা ‘অবসরকালীন সুবিধা’ নিয়েই প্রধানমন্ত্রীর সমালোচনা করেছে।
লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর মুখে আরএসএস-এর প্রশংসায় ক্ষুব্ধ কংগ্রেস। হাত শিবিরের অভিযোগ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস ৫২ বছর ধরে জাতীয় পতাকা উত্তোলন করতে অস্বীকার করেছে। কংগ্রেস মোদীর আরএসএস নিয়ে মন্তব্যকে ‘অনুপ্রেরণা’ বলেও উল্লেখ করেছে। জয়রাম রমেশ X হ্যান্ডেলে লিখেছেন, “প্রধানমন্ত্রী আজ ক্লান্ত ছিলেন। শীঘ্রই তিনি অবসর নেবেন”। প্রধানমন্ত্রীর ভাষণকে “বাসি, ভণ্ড, নির্বোধ” বলেও সমালোচনা করেছেন জয়রাম রমেশ। বলেছেন, “প্রশংসা আগামী মাসে তাঁর ৭৫তম জন্মদিনের আগে সংগঠনকে তুষ্ট করার একটি মরিয়া প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়”। কংগ্রেসের সালমান খুরশিদও আরএসএসকে নিয়ে মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।
বলেছেন, “আরএসএস সম্পর্কে দুটি মতামত রয়েছে। একটি আমাদের দৃষ্টিভঙ্গি… এবং অন্যটি প্রধানমন্ত্রী মোদী এবং তার সহযোগীদের দৃষ্টিভঙ্গি। দুজনের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে… তাই আমি বিশ্বাস করি যে এত শুভ দিনে (অর্থাৎ স্বাধীনতা দিবসে) আমাদের এই বিষয়টি স্পর্শ করা উচিত নয়। তারা ৫২ বছর ধরে পতাকা উত্তোলন করেনি। তারা স্বাধীনতা আন্দোলনে কোনও অবদান রাখেনি। তারা মহাত্মা গান্ধীর ভারত ছাড় আন্দোলনের বিরোধিতা করেছিল। তারা আজাদ হিন্দ ফৌজের বিরুদ্ধে লড়াই করার জন্য মানুষকে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদানের আহ্বান জানিয়েছিল। তাই, স্বাধীনতা আন্দোলনে তাদের কোনও অবদান ছিল না।”
শুধু জয়রাম রমেশ নয় কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন, “এটা অত্যন্ত দুঃখজনক যে দেশের প্রধানমন্ত্রী লাল কেল্লার মতো মর্যাদাপূর্ণ মঞ্চ থেকে এমন একটি সংগঠনের নাম উল্লেখ করেছেন, যে সংগঠনকে সর্দার বল্লভভাই প্যাটেল নিষিদ্ধ করেছিলেন। এই সংগঠনই সেই সংগঠন, যেখান থেকে নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যার প্রেরণা পেয়েছিলেন।” শুধু কংগ্রেস নয় এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসিও আরএসএসের প্রতি মোদীর প্রশংসার তীব্র নিন্দা করেছেন, যিনি প্রধানমন্ত্রীকে স্বাধীনতা সংগ্রামকে অসম্মান করার এবং এই বিশেষ দিনটিকে রাজনীতিকরণ করার অভিযোগ করেছেন। এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুকে বলেছেন,”হিন্দুত্বের আদর্শ বর্জনে বিশ্বাস করে এবং আমাদের সংবিধানের মূল্যবোধের পরিপন্থী। মোদী নাগপুরে গিয়ে আরএসএসকে ‘স্বয়ংসেবক’ বা কর্মী হিসেবে প্রশংসা করতে পারতেন। প্রধানমন্ত্রী হিসেবে লাল কেল্লা থেকে কেন তাকে এটি করতে হল?”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
