Skin Care: পুজোর আগে ত্বক উজ্জ্বল করতে খেতেই হবে এই ৩টি স্মুদি

অন্যান্য লাইফস্টাইল স্বাস্থ্য

পুজো আর হাতে গোনা মাত্র কয়েক সপ্তাহ বাকি। শপিং(Shopping), সাজগোজ আর প্যান্ডেল হপিংয়ের প্রস্তুতি তো চলছে জোর কদমে, কিন্তু ত্বকের যত্নও তো সমান মাপের জরুরি। শুধু দামি ক্রিম(Cream) বা ফেসপ্যাক(Face Pack) নয়, ভেতর থেকে ত্বককে উজ্জ্বল করতে চাই সঠিক ডায়েট। চিৎকিৎসকদের মতে, প্রতিদিনের খাবারে পুষ্টিকর স্মুদি(Smoothie)যোগ করলে ত্বক পাবেন উজ্জ্বলতা।

স্মুদিতে(Smoothie) থাকে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল, যা ত্বকের বয়সের ছাপ কমায়, ডিটক্স(Detox) করে, আর হাইড্রেশন বজায় রাখে। বিশেষ করে মৌসুমি ফল ও সবজি দিয়ে বানানো স্মুদি(Smoothie) ত্বকের জন্য প্রাকৃতিক “বিউটি ড্রিঙ্ক” হিসেবে কাজ করে।

আরও পড়ুন: Makhana: মাখানা পুষ্টিগুণে ভরপুর হলেও, সকলের জন্য সমান উপকারী নয়

৩টি স্মুদি(Smoothie) রেসিপি যা পুজোর আগে রাখুন ডায়েটে

পেঁপে-হলুদ স্মুদি(Smoothie)

উপকরণ: আধা কাপ পাকা পেঁপে, আধ চা চামচ হলুদ গুঁড়ো, এক কাপ নারকেলের জল, সামান্য মধু

পদ্ধতি: সব উপকরণ ব্লেন্ড করে ঠান্ডা পরিবেশন করুন। পেঁপে ত্বক উজ্জ্বল করে, হলুদ কমায় দাগছোপ।

পালং-আপেল-আদা স্মুদি(Smoothie)

উপকরণ: এক কাপ পালং শাক, একটি সবুজ আপেল, আধ চা চামচ কুঁচি আদা, এক কাপ ঠান্ডা জল

পদ্ধতি: ব্লেন্ড করে সঙ্গে সঙ্গে পান করুন। পালংয়ে থাকে আয়রন ও ভিটামিন C, যা ত্বক করে দীপ্তিময়।

স্ট্রবেরি-দই স্মুদি(Smoothie)

উপকরণ: আধা কাপ স্ট্রবেরি, এক কাপ লো-ফ্যাট দই, এক চা চামচ চিয়া সিডস

পদ্ধতি: সব একসঙ্গে ব্লেন্ড করুন। স্ট্রবেরি ত্বককে ফ্রি র‍্যাডিক্যাল থেকে রক্ষা করে, দই রাখে মসৃণতা।

প্রতিদিন সকালে বা বিকেলের স্ন্যাক্স টাইমে এক গ্লাস স্মুদি(Smoothie) খান, এবং চিনি এড়িয়ে চলুন, ফলের প্রাকৃতিক মিষ্টিই যথেষ্ট। পুজোর আগে ত্বকের যত্নে বাইরে যতটা সময় দিচ্ছেন, ভেতর থেকেও ঠিক ততটা যত্ন নিন। প্রতিদিনের ডায়েটে এই স্মুদিগুলো যোগ করলে মেকআপ ছাড়াই সুন্দর হয়ে উঠবেন ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole