Health Care : রক্তের প্লেটলেট বৃদ্ধিতে কিউই বনাম পেঁপে, কোন ফল এগিয়ে?

লাইফস্টাইল স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে এবং ক্ষত সারাতে রক্তের প্লেটলেটের(platelet) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ডেঙ্গি(dengue) বা ভাইরাল জ্বরের মতো অসুখে অনেক সময় প্লেটলেটের(platelet) মাত্রা দ্রুত কমে যায়। তখন প্রাকৃতিকভাবে প্লেটলেট বাড়াতে খাদ্যতালিকায় কিছু বিশেষ ফল রাখা উপকারী হতে পারে। এর মধ্যে কিউই ও পেঁপে(Papaya and kiwi)দুটিই জনপ্রিয় নাম। তবে কার্যকারিতার দিক থেকে কোনটি এগিয়ে?

আরও পড়ুন: Coffee with Ghee: সুস্থ থাকতে ঘি কফি? জানুন উপকারিতা ও সতর্কবার্তা একসঙ্গে

পেঁপের(Papaya) পাতা ও ফল দুটোই রক্তের প্লেটলেট(platelet)বাড়াতে কার্যকর। বিশেষ করে পেঁপে পাতার রস প্লেটলেট উৎপাদনকে দ্রুত ত্বরান্বিত করে। ডেঙ্গি(dengue) আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও পেঁপে পাতা ব্যবহার উপকারী প্রমাণিত হয়েছে। পাশাপাশি পেঁপে শরীরকে হাইড্রেট রাখে, হজমে সহায়তা করে এবং ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

অন্যদিকে কিউই একটি সুপারফ্রুট, যা প্রচুর ভিটামিন সি, ভিটামিন কে, ফোলেট এবং অ্যান্টিঅক্সিডেন্টে(antioxidant) ভরপুর। কিউই রক্তকে শুদ্ধ রাখতে এবং প্লেটলেটের(platelet) কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি রক্ত জমাট বাঁধতে সহায়ক উপাদান জোগায়, ফলে ক্ষত দ্রুত সারতে সাহায্য করে।

নিয়মিত কিউই খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীর দ্রুত সুস্থ হতে পারে।যদি তুলনা করা হয়, তবে প্লেটলেট দ্রুত বাড়ানোর ক্ষেত্রে পেঁপে(Papaya) কিউইয়ের(kiwi) চেয়ে বেশি কার্যকর। বিশেষত পেঁপের(Papaya) পাতার রস এই ক্ষেত্রে প্রমাণিত সমাধান। তবে কিউইও(kiwi)শরীরের সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে প্লেটলেটের কার্যক্ষমতা রক্ষা করে। তাই প্লেটলেট(platelet) কমে গেলে খাদ্যতালিকায় দুটোই রাখা ভালো।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole