Weight Loss : পাকাপাকি ওজন কমানোর সঠিক কৌশল

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো : নতুন বছর মানেই নতুন প্রতিশ্রুতি (New Resolution)। বছরের শুরুতেই অনেকে ওজন কমানোর পরিকল্পনা করেন, ভাবেন ৩–৪ মাসে ১০ কেজি ঝরিয়ে দুর্দান্ত (Weight Loss )এক পরিবর্তন দেখা দেবে। কিন্তু চেন্নাইয়ের ফিটনেস ট্রেনার রাজ গণপতের মতে, এই তাড়াহুড়োই হল সবচেয়ে বড় ভুল (Major Mistake)। বহু মানুষই দ্রুত ফলের আশায় কঠোর ডায়েট, অতিরিক্ত ব্যায়াম বা কঠিন রুটিন অনুসরণ করেন। কিন্তু বাস্তবে বেশির ভাগই লক্ষ্যে পৌঁছতে পারেন না। কেউবা সামান্য কমালেও তা স্থায়ী হয় না। রাজ জানাচ্ছেন, নতুন বছরে ওজন কমানোর ধারণাটাই পাল্টাতে হবে। যদি ভাবেন কয়েক মাস প্রাণপণে চেষ্টা করে বাকি বছর নিজের মতো থাকবেন তাহলে আবারও আগের মতো মেদ ফিরে আসবে। কারণ শরীর দীর্ঘদিনের অভ্যাসকেই ধরে রাখে, হঠাৎ পরিবর্তন হলে তা টেকে না।

আরও পড়ুন: Cancer Research : নাকের টিকা থামাল টিউমার! জরায়ুমুখের ক্যানসার চিকিৎসায় নতুন আশার দিশা

রাজের মতে, ওজন কমানোর পথে প্রথম সমস্যাই হল অবাস্তব লক্ষ্য (Unrealistic Goal) নির্ধারণ করা। ধরুন, কেউ চান দ্রুত ১০ কেজি কমাতে। আগে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অনেকেই। কারণ তিন–চার মাসে এতটা ওজন কমাতে (Weight Loss ) সক্ষম হন মাত্র ১০ শতাংশ মানুষ। বাকিরা হতাশ হন, মাঝপথে ছেড়ে দেন বা অতিরিক্ত চাপের কারণে শরীরের ক্ষতি হয়। এমনকি যাঁরা খুব চেষ্টা করে ওজন কমাতেও পারেন, তাঁরা পরবর্তী ৬–৭ মাসে নিয়ম না মানলে সেই ওজন দ্রুতই ফিরে আসে। বারবার কমা–বাড়ার এই চক্র (Yo-yo Effect) শরীর ও মেটাবলিজ়মের জন্য আরও ক্ষতিকর। বিভিন্ন গবেষণাতেও (Research) দেখা গেছে, দ্রুত ফলের লোভে পরিকল্পনা করলে তা অধিকাংশ ক্ষেত্রেই ক্ষণস্থায়ী হয়, স্থায়ী পরিবর্তন আসে না। এই কারণেই বিশেষজ্ঞরা বলছেন দ্রুত নয়, বরং ধীর এবং স্থায়ী পথে হাঁটা জরুরি।

তার পরামর্শ একেবারেই বাস্তবসম্মত ও বিজ্ঞানসম্মত মাসে মাত্র ১ কেজি কমানোর লক্ষ্য রাখুন। এই লক্ষ্য অধিকাংশ মানুষের পক্ষেই সম্ভব, কষ্টও কম হবে। অর্থাৎ একটানা ছ’মাস প্রতিমাসে ১ কেজি করে কমালেই (Weight Loss ) মোট ৬ কেজি। এরপর ২–৩ মাস শরীরকে একটি স্টেবল ফেজে (Stable Phase) রাখুন, খুব চাপ দেবেন না। বছরের শেষ ১–২ মাস আবারও সামান্য মেদ ঝরানোর চেষ্টা করলে সহজেই ৭–৮ কেজি ওজন কমানো সম্ভব। সবচেয়ে বড় বিষয়, এই ধীর গতির পরিবর্তন (Slow & Steady Progress) শরীরে স্থায়ী প্রভাব ফেলে, মেটাবলিজ়ম উন্নত হয় এবং ওজন ফিরে আসার সম্ভাবনা অনেক কমে। তাই দ্রুত ফলের আশায় নিজেকে তাড়িয়ে না নিয়ে ধীরে, নিয়মিত ও টেকসই (Sustainable) পথে এগোলে তবেই স্থূলতা কমবে পাকাপাকিভাবে, আর নতুন বছরের প্রতিজ্ঞাও সত্যি হবে সহজে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole