নিউজ পোল ব্যুরো: চলতি বছরে দেশজুড়ে চলছে ব্যপক বৃষ্টিপাত। মঙ্গলে জম্মু-কাশ্মীর, অরুনাচলপ্রদেশে নেমে এসেছে বিপর্যয়, মৃত্যু হয়েছে বহু মানুষের। প্রবল বৃষ্টিপাতের কারণে বৈষ্ণোদেবী যাত্রা স্থাগিত করা হয়েছে। সকলের মধ্যে এখন একটাই প্রশ্ন এই বৃষ্টির শেষ কোথায়। বাংলায় কি বৃষ্টি কমবে নাকি নামবে দুর্যোগ। আলিপুর আবহয়া দফতর জানিয়েছে মঙ্গলবার সকালে একটি নিম্নচাপ তৈরি হয়েছে ওড়িশা উপকূল বরাবর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। আগামীকাল বৃহস্পতিবার তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। জেনে নিন আবহাওয়ার(Weather Update) খবর।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরির পাশাপাশি রয়েছে একটি ঘূর্ণাবর্তও। যদিও এই নিম্নচাপের প্রভাব সরাসরি পড়বে না না বাংলায়। প্রভাব না পড়লেও বৃষ্টি জারি থাকবে। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, কলকাতা ও হাওড়ায় বৃষ্টির সঙ্গেই ঘণ্টায় বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও।
আগামী শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। শুক্রবার পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে চলবে বৃষ্টি। শনিবার সব জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ গোটা সপ্তাহজুড়েই চলবে বৃষ্টি। উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
