Lord Vishnu Idol : ইতিহাস না কাহিনি? খাজুরাহোর বিষ্ণুমূর্তির মাথাহীন ভাস্কর্য ঘিরে নতুন প্রশ্ন

অফবিট দেশ ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: মধ্যপ্রদেশের খাজুরাহো (Khajuraho Temples) শুধু মন্দির শহর নয়, বরং ভারতীয় পুরাশিল্পের (Indian Sculptural Heritage) এক তীর্থক্ষেত্র। এখানকার প্রতিটি মন্দিরই বিশ্ববন্দিত ভাস্কর্য শিল্পের নিদর্শন। সেই খাজুরাহোর জাভেরি মন্দিরে (Javari Temple) একটি বিশেষ বিষ্ণুমূর্তি (Lord Vishnu Idol) বর্তমানে তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দু। মূর্তিটির শরীরের অন্যান্য অংশ অক্ষত থাকলেও মাথা নেই। প্রশ্ন উঠছে এটি কি মুসলিম আগ্রাসনে (Muslim Invasion in India) ধ্বংস হয়েছিল, নাকি ভাস্কর কোনও কারণে মূর্তিটি অসম্পূর্ণ রেখেছিলেন?

সম্প্রতি সুপ্রিম কোর্টে (Supreme Court of India) এই মূর্তিকে কেন্দ্র করে একটি মামলা দাখিল হয়। আবেদনকারী দাবি করেন, বিদেশি আক্রমণের সময় মূর্তির মাথা ভাঙা হয়েছিল এবং এর সংস্কার প্রয়োজন। তবে আদালত জানায়, বিষয়টি প্রত্নতত্ত্ব দফতরের (ASI – Archaeological Survey of India) এক্তিয়ারের মধ্যে পড়ে। প্রধান বিচারপতির (Chief Justice of India) মন্তব্য-“আপনি যদি বিষ্ণুভক্ত হন, প্রার্থনা করুন, দেবতা নিজেই ব্যবস্থা করবেন”-সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড় তোলে। পরে তিনি পরিষ্কার করেন, সব ধর্মের প্রতিই তাঁর সমান শ্রদ্ধা রয়েছে।

আরও পড়ুন:Malda Puja : মালদহে প্রতারণার অভিযোগ, পুজোর আগে পাঁচ কমিটি হারাল মণ্ডপশিল্পী

ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদদের মতে, বিষয়টি আসলেই জটিল। ভোপালের হামিদিয়া কলেজের অধ্যাপক শিবম শর্মা জানান, একাংশ মনে করেন আক্রমণে মূর্তিটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, আবার অনেকের মতে মূর্তিটি শুরু থেকেই অসম্পূর্ণ। উদাহরণ হিসেবে তিনি ভোজেশ্বর মন্দির (Bhojeshwar Temple) ও নেমাওয়ার মন্দিরের (Nemawar Temple) অসম্পূর্ণ নির্মাণকাজের কথা উল্লেখ করেন।

তবে প্রশ্ন থেকেই যায়, যদি মুসলিম শাসকরা সত্যিই এই মূর্তি ধ্বংস করে থাকে, তাহলে খাজুরাহোর অন্য মন্দিরগুলি অক্ষত রইল কীভাবে? ইতিহাস বলছে, মহম্মদ গজনি (Mahmud of Ghazni) ও মহম্মদ ঘোরি (Muhammad Ghori) চান্দেলা সাম্রাজ্যে (Chandela Dynasty) প্রবেশ করতে পারেননি। রাজধানী কালিঞ্জর দুর্গ (Kalinjar Fort) ছিল অজেয়। আবার পঞ্চদশ শতকে সিকান্দর লোধির (Sikandar Lodi) আক্রমণের সময়ও খাজুরাহো ঘন জঙ্গলের আড়ালে রয়ে যায়। ফলে, কেবলমাত্র জাভেরি মন্দিরই কেন ধ্বংস হবে, সেই প্রশ্ন আজও অমীমাংসিত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ইউনেস্কো (UNESCO World Heritage Site) ঘোষিত খাজুরাহোর শিল্পকলা আজও দুনিয়ার পর্যটক ও শিল্পপ্রেমীদের টানে। কিন্তু বিষ্ণুর এই মুণ্ডহীন মূর্তি এক অদ্ভুত ঐতিহাসিক ধাঁধা তৈরি করেছে। বিদেশি আগ্রাসনের ধ্বংসযজ্ঞ, নাকি ভাস্করের অসম্পূর্ণ প্রচেষ্টা সত্যিই তা ইতিহাসের পাতাতেই লুকিয়ে রইল।