নিউজ পোল ব্যুরো: ছয় দশকের সাহসী আকাশযাত্রার শেষে এবার অবসরে গেল ভারতের ঐতিহাসিক যুদ্ধবিমান মিগ-২১। একদা আকাশের একচ্ছত্র অধিপতি, ভারতীয় বায়ুসেনার (Indian Airforce) প্রাচীনতম ফাইটার জেটটির বিদায়ের দিন শুধু ক্যালেন্ডারের তারিখ নয়, এটি একটি আবেগ, ইতিহাস আর আত্মগর্বের মুহূর্ত।১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০১৯-এর বালাকোট স্ট্রাইক।
আরও পড়ুন: Amit Shah: ‘সোনার বাংলা’র ডাক পুজোর মঞ্চ থেকেই, মায়ের আশীর্বাদে বাংলা জয়ের বার্তা অমিত শাহের
প্রতিটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে যার অমূল্য উপস্থিতি ছিল, সেই ‘মিগ-২১’ আজ শুধুই স্মৃতি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে শেষবিদায় জানানো হল এই যুদ্ধবিমানকে। একসময়ে ভারতে সর্বাধিক ব্যবহৃত এই ফাইটার জেটটির সংখ্যা ছিল ৯০০-এরও বেশি, যার মধ্যে ৬৬০টি দেশেই নির্মিত হয়েছিল। তবে গৌরবের সঙ্গে সঙ্গে বিতর্কও কম ছিল না ।সর্বমোট প্রায় ৪০০টি দুর্ঘটনার রেকর্ড থাকায় একে ‘উড়ন্ত কফিন’ বলেও সমালোচনা করা হতো।
এই বিদায়ের মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রাক্তন ফাইটার পাইলট এবং ভারতের প্রথম মহাকাশচারী শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। তিনি (Shubhanshu Shukla) বলেন, “মিগ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রথম উড়ান থেকে মহাকাশে পৌঁছনো পর্যন্ত, মিগ আমাকে অনেক কিছু শিখিয়েছে।” ২০০৭ থেকে ২০১৭ সালের মধ্যে মিগ-২১ ক্যালিবার এবং পরে মিগ-২১ বাইসন চালানোর অভিজ্ঞতা তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অধ্যায় বলেই মনে করেন তিনি। শুক্লার স্বপ্ন ছিল অবসরের আগে আর একবার এই বিমান চালানোর যদিও সময়ের অভাবে তা আর হয়ে ওঠেনি। তবুও এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি কৃতজ্ঞ।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)-এর কথাতেও ফুটে ওঠে সম্পর্কের মর্যাদা। তিনি জানান, “মিগ শুধু একটি যুদ্ধবিমান নয়, ভারত-রাশিয়া বন্ধুত্বের এক ঐতিহাসিক প্রতীক।” আকাশে এক যুদ্ধপ্রবীণের অবসান ঘটলেও, তার গাঁথা ইতিহাসে চিরস্থায়ী হয়ে রইল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
