Mohammad Shami: ভারতীয় দলের নির্বাচকদের নিয়ে বিস্ফোরক শামি

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ফিট রয়েছেন মহম্মদ শামি (Mohammad Shami)। সেই খবর রাখেইনি ভারতীয় দলের ম্যানেজমেন্ট। বিস্ফোরক বাংলার পেসার। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে আসন্ন ওডিআই এবং টি২০ সিরিজে ভারতীয় দলে জায়গা হয়নি তাঁর। তা নিয়ে নিজের হতাশা স্পষ্ট করে দিলেন তিনি। শামি জানালেন, তিনি যদি রঞ্জি ট্রফি (Ranji Trophy) খেলেন তাহলে ওডিআই না খেলার কোনও কারণ নেই।

শামির নাম রয়েছে বাংলার ২০২৫-২৬ মরসুমের রঞ্জি দলে। ঐতিহ্যশালী চারদিনের টুর্নামেন্ট শুরু বুধবার (১৫ অক্টোবর)। এ মরসুমে বাংলার নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরন, সে কথা গত বুধবার ঘোষণা করে দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)।

আরও পড়ুন:MTV Music : ৪৪ বছরের পথ চলায় ইতিচিহ্ন! বন্ধ হতে চলেছে এমটিভির একাধিক মিউজিক চ্যানেল

চারদিনের খেলায় শামির নির্বাচন হওয়ার মানে তিনি ফিট। এই উদাহরণ দিয়েই ভারতীয় দলের নির্বাচকদের একহাত নিলেন শামি। তিনি বলেন, “ফিটনেসের ব্যাপারে ভারতীয় দল আমার সঙ্গে কোনও যোগাযোগ করেনি। আমি তো এ ব্যাপারে ওদের যোগাযোগ করব না— ওদের জিজ্ঞাসা করতে হবে। যদি আমি চারদিনের খেলা খেলতে পারি তাহলে ৫০ ওভারের ম্যাচ কেন খেলতে পারব না? যদি আমি ফিট না হতাম তাহলে এনসিএ-তে (NCA) থাকতাম, এখানে রঞ্জি ট্রফি খেলতাম না।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole