Rishikesh Bungee Jumping : ৮৩ বছর বয়সেও দমে যাননি! ঋষিকেশে ১১৭ মিটার উঁচু থেকে বাঞ্জি জাম্প করে নজির গড়লেন ব্রিটিশ বৃদ্ধা

অফবিট ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: বয়স (age) তার ৮৩ বছর। মুখে ভাঁজ, চোখে বয়সের ছাপ সবই বলে দেয় সময়ের ছোঁয়া তাঁকে ছুঁয়ে গিয়েছে। কিন্তু মনের দিক থেকে তিনি যেন এক কিশোরী! জীবনের আনন্দ যে কেবল তরুণ বয়সেই উপভোগ করা যায়, এই ধারণাকে ভুল প্রমাণ করেছেন এক ব্রিটিশ মহিলা (British woman)। তার নাম ওলেনা বাইকো (Olena Baiko)। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল (viral video) হয়েছে তার এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ৮৩ বছর বয়সেও ১১৭ মিটার উঁচু থেকে বাঞ্জি জাম্পিং (bungee jumping) করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। ওলেনা ইল্যান্ডের (Ireland) বাসিন্দা। সম্প্রতি ঘুরতে এসেছিলেন ভারতের (India) অন্যতম জনপ্রিয় অ্যাডভেঞ্চার স্পট (adventure spot) ঋষিকেশে (Rishikesh)। পাহাড় ও গঙ্গার তীরে অবস্থিত এই শহর বহু রোমাঞ্চপ্রেমীর কাছে স্বপ্নের গন্তব্য। সেই জায়গাতেই রয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় বাঞ্জি জাম্পিং(bungee jumping) স্পট। সেখানে পৌঁছে ওলেনা জানিয়ে দেন, তিনি ঝাঁপ দিতে চান!

আরও পড়ুন : Passive Smoking : সিগারেট না খাওয়ার সত্ত্বেও ফুসফুস ও হৃদযন্ত্রের জন্য মারাত্মক ক্ষতি!কেনো জানেন?

প্রথমে আয়োজক ও কর্মীরা হতবাক হয়ে যান। এই বয়সে এমন অ্যাডভেঞ্চার? অনেকেই ভাবলেন, হয়তো তিনি মজা করছেন। কিন্তু ওলেনা তখনও একদম দৃঢ়প্রতিজ্ঞ (determined)। শান্তভাবে জানান, তিনি সম্পূর্ণ প্রস্তুত। তার আত্মবিশ্বাসে শেষমেশ আয়োজকরাও রাজি হন। ভিডিওতে দেখা যায়, ঝাঁপ দেওয়ার আগে আনন্দে লাফিয়ে উঠছেন ওলেনা। কেউ তাকে ক্যামেরার দিকে তাকাতে বললেও, তিনি তাতে বিশেষ আগ্রহ দেখান না। বরং ঝাঁপের মুহূর্তে যেন উনি হয়ে ওঠেন এক ফিনিক্স পাখি (phoenix bird) মুক্ত, সাহসী, জীবনমুখী। হাওয়ায় দুলছে তার সাদা চুল, মুখভরা হাসি। মনে হয়, বয়স নামক সংখ্যা যেন কোথাও হারিয়ে গেছে। ঝাঁপ শেষে যখন তাকে উপরে তোলা হয়, তখনও চোখে-মুখে শুধুই তৃপ্তির ছাপ। তিনি যেন বার্তা দেন—“জীবন বাঁচার বয়স নেই” ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা (netizens) প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে। কেউ লিখেছেন, “বৃদ্ধা ঝাঁপ দেওয়ার পর নিজের জগতে ছিলেন, জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন।” আরেকজন মন্তব্য করেছেন, “ওলেনা যেন সত্যিই উড়ছিলেন। পাখির মতো বাতাসে ভেসে থাকা তার আনন্দ সংক্রামক।” এই এক মুহূর্তেই তিনি প্রমাণ করেছেন, জীবনের আসল রোমাঞ্চ (real adventure) বয়সের নয়, মানসিকতার ওপর নির্ভর করে। যতদিন হৃদয় তরুণ থাকে, ততদিনই মানুষ বাঁচতে শেখে।