Vidya Balan: এনরিকের কনসার্টেই বদলে গিয়েছিল বিদ্যা বালনের জীবন, দুই দশক পর স্মৃতিচারণে আবেগে ভেসে নায়িকা

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: দুই দশক আগের এক সন্ধ্যা, মুম্বই শহরে এনরিকে ইগলেসিয়াসের কনসার্টে ছুটে গিয়েছিলেন বিদ্যা বালন (Vidya Balan)। তখনও তিনি বলিউডে একেবারে নতুন, ক্যারিয়ারের মোড় ঘোরার অপেক্ষায়। কে জানত, সেই সুরেলা রাতে, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা তরুণীটির জীবনের গতিপথই পালটে যাবে চিরদিনের জন্য। বিদ্যা (Vidya Balan) নিজেই জানালেন সেই অভিজ্ঞতার কথা, যা শুনে মনে হবে যেন সিনেমার মতোই বাস্তব গল্প।

আরও পড়ুন:Tamanna Bhatia: ৩০-এর আগে অবসর নিতে চেয়েছিলেন তমন্না, কিন্তু কেন ভেস্তে গেল সেই স্বপ্ন?

২০০৪ সাল। বন্ধু পবিত্রর সঙ্গে এনরিকে-র লাইভ কনসার্টে গিয়েছিলেন বিদ্যা (Vidya Balan)। গান গাইছেন এনরিকে, চারদিক আলো আর উচ্ছ্বাসে ভরা। হঠাৎই ফোন আসে পরিচালক প্রদীপ সরকারের। সেই সময় বিদ্যা ফোন ধরতে না পারায় প্রদীপ দা ফোন করেন পবিত্রকে। কিছুক্ষণ পর ফোন হাতে নিয়ে বিদ্যা বলেন, ‘‘আমি কনসার্টে আছি, পরে কথা বলব।’ কিন্তু প্রদীপ দা জবাব দেন, ‘না, তুমি এখনই বেরিয়ে এসে কথা বলো, কারণ বিধু বিনোদ চোপড়া তোমার সঙ্গে কথা বলতে চান।’ সেই কথাই বদলে দেয় তাঁর জীবন।’’

বিদ্যা (Vidya Balan) জানান, ‘‘ফোনের ওপার থেকে বিধু বিনোদ চোপড়া বলেন—‘তুমিই আমার ছবির পরিণীতা।’ সেই মুহূর্তে এনরিকে মঞ্চে গাইছেন ‘হিরো’। আমি বাকরুদ্ধ হয়ে যাই, চোখ দিয়ে গড়িয়ে পড়ে আনন্দাশ্রু। সেই মুহূর্তে বুঝেছিলাম, এটাই আমার জীবনের মোড় ঘোরানো সময়।’ এরপরই শুরু হয় তাঁর বলিউড অধ্যায়, আর ‘পরিণীতা’-র মাধ্যমে ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন বিদ্যা (Vidya Balan)।

প্রায় দুই দশক পর এনরিকে আবার মুম্বইয়ে ফিরছেন কনসার্ট নিয়ে, আর সেই খবরেই পুরনো দিনের স্মৃতি ফিরে এসেছে অভিনেত্রীর মনে। আগামী ২৯ ও ৩০ অক্টোবর বান্দ্রার কুর্লা কমপ্লেক্সের এমএমআরডিএ গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে গায়কের দুই দিনের অনুষ্ঠান। ইতিমধ্যেই টিকিট বিক্রির হিড়িক, সাধারণ টিকিটের দামও ৭ হাজার টাকা থেকে শুরু। জানা গিয়েছে, কনসার্ট চলাকালীন শাহরুখ খান ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করবেন এনরিকে।

অন্যদিকে বিদ্যা বালন (Vidya Balan) এখন সফলতার চূড়ায়, কিন্তু তিনি ভুলতে পারেননি সেই এক সন্ধ্যা, যখন এক বিদেশি গায়কের কনসার্টের ভেতরেই তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোনকল এসেছিল—যে কল তাঁর ভাগ্য বদলে দিয়েছিল চিরতরে।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole