JD Vance: ‘হিন্দু ধর্মে যোগ দিন’, ভ্যান্সকে খোঁচা মার্কিন হিন্দু সংগঠনের

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (JD Vance) সম্প্রতি এক বক্তব্যে বলেন, তিনি চান তাঁর স্ত্রী উষা একদিন খ্রিস্টধর্ম গ্রহণ করুন। এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভ্যান্সের (JD Vance) সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে আমেরিকার হিন্দু সংগঠন হিন্দু আমেরিকান ফাউন্ডেশন (HAF)। এক্স (পূর্বে টুইটার)-এ তারা প্রশ্ন ছুঁড়ে দিয়েছে, “আপনি কেন নিজেই হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত হচ্ছেন না?”

আরও পড়ুন: Kolkata Police : রবিবার সকাল থেকে আট ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প রুটে নির্দেশ কলকাতা পুলিশের

সংগঠনটি তাদের পোস্টে জানায়, হিন্দু ধর্ম কাউকে ধর্মান্তরিত করতে চায় না এবং বিশ্বাস করে মুক্তির একাধিক পথ আছে, একমাত্র খ্রিস্টধর্মই মুক্তির রাস্তা নয়। তাদের মতে, ধর্মান্তরণের প্রবণতা ইতিহাসে বহুবার হিন্দু বিশ্বাসকে আঘাত করেছে এবং এটি সমাজের জন্য ক্ষতিকর। রামকৃষ্ণ পরমহংসের বাণী, “যত মত তত পথ” উল্লেখ করে HAF বলে, “আমাদের ধর্মে সহনশীলতা ও বহুত্বের মূল্যবোধ রয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার মন্তব্যে সেটাই প্রতিফলিত হওয়া উচিত ছিল।”

বিতর্ক বাড়তেই ভ্যান্স (JD Vance) পরে নিজের সুর খানিকটা নরম করেন। তিনি জানান, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, তিনি কোনও ধর্মকেই অসম্মান করতে চাননি। ভ্যান্স আরও লেখেন, “আমার স্ত্রী উষা একজন হিন্দু, এবং তার খ্রিস্টান হওয়ার কোনও পরিকল্পনা নেই। তবে আন্তঃধর্মীয় সম্পর্কে বিশ্বাস নিয়ে আমরা দু’জনেই খোলাখুলি কথা বলি।” উল্লেখ্য, উষা চিলুকুরি ভ্যান্স হলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সেকেন্ড লেডি। তার পরিবার অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলার টানুকুর বাসিন্দা ছিলেন। ইয়েল ল’ স্কুলে পড়ার সময়ই জেডি ভ্যান্সের সঙ্গে তার পরিচয় হয়, এবং ২০১৪ সালে ভারতীয় রীতিতে তাদের বিয়ে হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole