নিউজ পোল ব্যুরো: সোমবার সন্ধ্যায় দিল্লির (Delhi) লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। একের পর এক তিনটি গাড়িতে প্রবল বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত এই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছেন আরও বহু মানুষ।
প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ধ্যা ৭টার কিছু আগে লালকেল্লা (Delhi) মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের পার্কিংয়ে রাখা তিনটি গাড়িতে আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশ কেঁপে ওঠে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পার্কিং এলাকায়। কাছেই ছিল জৈন মন্দির ও উমাশঙ্কর মন্দির সন্ধ্যার প্রার্থনার সময় সেখানে উপস্থিত ছিলেন বহু মানুষ। ফলে আতঙ্কে চারিদিকে হুড়োহুড়ি পড়ে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর দল। ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, এর কয়েক ঘণ্টা আগেই হরিয়ানার ফরিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল। সেই ঘটনার পরপরই রাজধানীর (Delhi) এই ভয়াবহ বিস্ফোরণ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা প্রশাসনের মধ্যে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
