Healthy chocolate: বাড়িতেই বানান স্বাস্থ্যকর চকোলেট! শিশুদের জন্য তিন সহজ পদ্ধতিতে তৈরি করুন পুষ্টিকর চকোলেট

Life style oftbeat অফবিট লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: বাইরে বেরোলেই খুদের প্রথম ও প্রধান দাবি—চকোলেট। বাজারের চকোলেট (Healthy chocolate) যতই সুস্বাদু হোক, অধিকাংশ চিকিৎসকই শিশুদের ক্ষেত্রে প্যাকেটজাত চকোলেট খাওয়ানো বারণ করেন। এতে থাকা অতিরিক্ত চিনি, কৃত্রিম রং ও প্রিজ়ারভেটিভ দীর্ঘমেয়াদে শিশুদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তাই খুদের জেদও মিটবে, আবার স্বাস্থ্যও রক্ষা পাবে এই দুইয়ের সমাধান একসঙ্গেই করে দিতে পারে বাড়িতে তৈরি স্বাস্থ্যকর চকোলেট (Healthy chocolate)। খুব সহজেই মাত্র কয়েকটি উপাদান দিয়ে বানানো যায় এই চকোলেট, যা শিশুদের টিফিন বা স্ন্যাক্স হিসেবে দারুণ উপযোগী।

আরও পড়ুন:Calcutta University: হোম সায়েন্সে পিএইচডি করার সুযোগ দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়! দুই বিষয়ে মোট ১৫টি শূন্যপদ

প্রথম পদ্ধতিতে প্রয়োজন হবে কাজু, পেস্তা, কাঠবাদাম, কিশমিশ এবং ডার্ক চকোলেট (Healthy chocolate)। প্রথমে সব ড্রাই ফ্রুট ছোট করে কেটে নিন। ডার্ক চকোলেট গলিয়ে তাতে জ্যাগারি পাউডার ও সামান্য মাখন ভালো করে মিশিয়ে নিন। এবার মোল্ডে ঢেলে সারা রাত ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে যাবে পুষ্টিকর হোমমেড চকোলেট। দ্বিতীয় পদ্ধতি আরও সহজ। কাঠবাদাম, কাজু, মাখানা শুকনো তাওয়ায় ভেজে নিয়ে একটি মিক্সারে দিন। এর সঙ্গে খানিকটা খেজুর ও কিশমিশ মিশিয়ে ভালো করে বেটে নিন। মিশ্রণ থেকে ছোট ছোট লাড্ডুর মতো বল বানিয়ে রাখুন। এবার ডার্ক চকোলেট গলিয়ে বলগুলি তাতে ডুবিয়ে বাটার পেপারের ওপর সাজিয়ে সারা রাত ফ্রিজে রাখুন। সকালে পাবেন দারুণ টেক্সচারের স্বাস্থ্যকর চকোলেট (Healthy chocolate) বল।

তৃতীয় পদ্ধতিতে প্রথমে মাখানা ঘিতে ভেজে লালচে করে নিন। এরপর গলানো ডার্ক চকোলেটের সঙ্গে মেশান খেজুর বাটা। মাখানাগুলো তাতে ডুবিয়ে ট্রেতে সাজিয়ে দিন। উপরে ছড়িয়ে দিন ভাজা চিনেবাদাম গুঁড়ো। সারা রাত ফ্রিজে রাখলেই তৈরি হবে সুস্বাদু ক্রাঞ্চি চকোলেট (Healthy chocolate) মাখানা বাইট। বাড়ির তৈরি চকোলেট (Healthy chocolate) শুধু খেতে ভালো নয়, পুষ্টিগুণেও ভর্তি। শিশুরা যত খুশি খেতে পারবে, আর অভিভাবকেরও চিন্তা থাকবে না। সপ্তাহান্তে একটু সময় পেলেই খুদের সঙ্গে বসে এ রকম চকোলেট বানানো যেতে পারে মজার খেলাতেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole