Sunday Astrology: শনির নক্ষত্রে সূর্যের গমন, তিন রাশির জন্য দুই সপ্তাহের আর্থিক ও মানসিক পরীক্ষা

রাশিফল

নিউজ পোল ব্যুরো: জ্যোতিষশাস্ত্রে (Sunday Astrology) সূর্যকে শক্তি, কর্তৃত্ব ও আত্মসম্মানের প্রতীক ধরা হয়, আর শনি প্রতিনিধিত্ব করে শৃঙ্খলা, দায়িত্ব ও কর্মফল। এ দুই গ্রহের যুগল উপস্থিতি যখন আকাশমণ্ডলে সংঘটিত হয়, তখন ব্যক্তিজীবনে চাপ, বিলম্ব ও আত্মসমালোচনার প্রবণতা বৃদ্ধি পায়। ১৯ নভেম্বর সূর্য যখন বিশাখা ত্যাগ করে শনিদেবের (Shani dev) অধিষ্ঠিত অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে, তখন শুরু হবে প্রায় দুই সপ্তাহের এক বিশেষ তাপসিক সময় যা কিছু রাশির জন্য হয়ে উঠতে পারে আর্থিক, মানসিক ও সম্পর্কজনিত চ্যালেঞ্জের কারণ। ২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সূর্য শনির অধিক্ষেত্রে অবস্থান করায় তিন রাশির জাতকদের (Sunday Astrology) বিশেষ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন।

আরও পড়ুন: Saturday Astrology: শনি দেবের মার্গী গতি, ২০২৬ সালের জুন পর্যন্ত ৫ রাশির জন্য বিশেষ সুযোগ

বৃষ রাশি: এই সময় বৃষ রাশির জাতকদের জন্য ব্যয় হঠাৎ করেই বৃদ্ধি পেতে পারে, অথচ আয়ের ক্ষেত্রে স্থবিরতা দেখা দেবে। কর্মস্থলে মৌখিক মতবিরোধ বা ঊর্ধ্বতনের সঙ্গে অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও তাড়াহুড়া করা সিদ্ধান্ত বা আত্মতুষ্ট আচরণ আর্থিক ক্ষতির দরজা খুলে দিতে পারে।স্বাস্থ্য ও ক্লান্তি দুটোই নজরে রাখতে হবে। বিশেষত প্রবীণ পরিবারের সদস্য বা বাবার শারীরিক অবস্থার প্রতি অতিরিক্ত যত্নবান থাকা প্রয়োজন। কথার ভুল ব্যবহার বড় ধরনের সমস্যার জন্ম দিতে পারে।

কর্কট রাশি: সূর্যের এই গমন কর্কট রাশির (Sunday Astrology) জন্য সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। কাছের মানুষ হঠাৎ দূরে সরে যাওয়া বা ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবনে অহেতুক বিতর্ক এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। কর্মজীবনে দায়িত্ব বেড়ে যাওয়ায় মানসিক চাপ বৃদ্ধি পাবে। আর্থিক বিষয়ে কারও উপর অতিরিক্ত নির্ভর করা ঝুঁকিপূর্ণ প্রতারণা বা ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতি হতে পারে। নতুন বিনিয়োগ বা বড় অর্থনৈতিক সিদ্ধান্ত এই সময় এড়িয়ে চলাই উত্তম।

মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের এই অবস্থান আরও কঠোর পরীক্ষা নিয়ে আসতে পারে, বিশেষত যেহেতু এর আগেই আপনারা শনির সাড়ে–সাতির প্রভাবে রয়েছেন। রাগ বা কড়া ভাষা ব্যবহার থেকে বিরত থাকুন এটি সম্পর্ক নষ্ট করতে পারে এবং কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। আচার-ব্যবহার, দায়িত্ববোধ এবং কাজের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে পারে। অযথা তর্ক-বিতর্ক বা আইনি জটিলতায় জড়ানো থেকে দূরে থাকুন। গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকা আবশ্যক। ঝুঁকিপূর্ণ কোনও পদক্ষেপ আর্থিক ও মানসিক ক্ষতি ডেকে আনতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole