নিউজ পোল ব্যুরো: বাংলাদেশের বিরুদ্ধে লজ্জার হার ভারতের। ২২ বছর পর ভারতের বিরুদ্ধে ফুটবলে জয় পেল ওপার বাংলার টাইগাররা। মঙ্গলবার ঢাকায় হামজা চৌধুরীদের (Hamza Chowdhury) বিরুদ্ধে ১-০ গোলে হারল সুনীল ছেত্রীহীন (Dunil Chetri) ভারত।
২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বে (Asian Cup Qualifier) পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ জিতল পাঁচ ম্যাচ পর। আজকের আগে সর্বশেষ গত জুনে প্রীতি ম্যাচে ভুটানকে (Bhutan) ২–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
আরও পড়ুন:Khankul: আলিপুরদুয়ারের পর ফের খানাকুলে বিডিওর ঘরে বিধায়কের হম্বিতম্বি
ভারত ডান দিক থেকে একটি লম্বা থ্রো-ইন পাঠায়, যা বাংলাদেশ রক্ষণভাগ ক্লিয়ার করে দেয়। বলটি তার নিজের অর্ধের মাঝামাঝি সময়ে মোরসালিনের কাছে আসে এবং সে এটিকে মাঠের মধ্যে নিয়ে যায়৷ যেখানে রাকিব আকাশ মিশ্রকে পিছনে ফেলে লম্বা দৌড়ে এগিয়ে যায়৷ গুরপ্রীতের পায়ের ফাঁক দিয়ে বল গলিয়ে দেয় মোরসালিন৷

শেখ মরসালিনের এই দ্রুত গোল বাংলাদেশকে ম্যাচে চালকের আসনে বসিয়ে দেয়৷ এই লিড ভারত আর পুরো ম্যাচে কখনই কমাতে পারেনি৷ ফলে আরও এক হতাশার রাত কাটাল ভারত৷ ব্লু টাইগার্সরা অনেক চেষ্টা করেও তাদের রক্ষণ ভাঙতে পারেনি৷
দুই দল আগেই ছিটকে গিয়েছে প্রতিযোগিতা থেকে। তবুও এই লড়াইয়ের আগে ‘যুদ্ধের আঁচ’ ছিল। সেটার জন্য অনেকাংশে দায়ী দু’দেশের কূটনৈতিক পরিস্থিতিও। কিন্তু এদিন খেলার মাঠে সেই যুদ্ধের আঁচ দেখাতে পারল না সুনীল ছেত্রীহীন তরুণ ভারতীয় শিবির। ম্যাচের শুরুটা খালিদ জামিলের টিম ইন্ডিয়া ঝকঝকেই করে। শুরুর দিকে সুযোগও আসছিল। কিন্তু ১২ মিনিটে খানিকটা খেলার গতির বিপরীতে গিয়েই প্রথম গোলটি করে বাংলাদেশকে ঐতিহাসিক এগিয়ে দেন রাকিব হোসেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
ফর্মে থাকা হামজা চৌধুরী বা অধিনায়ক সোহেল রানার মতো তারকারা যখন মাঝমাঠে ভারতের রক্ষণ ভাঙার চেষ্টা করছেন, ঠিক তখনই রাকিবের বুদ্ধিদীপ্ত ফিনিশিং ভারতকে খানিকটা হতবাক করে দেয়। এই হারের ফলে এশিয়ান কাপের গ্রুপ পর্বে সবার শেষে নেমে গেল টিম ইন্ডিয়া। এরপর ওই জায়গা থেকে ওঠার সম্ভাবনাও কম।
