নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Update) গত কয়েক দিনে যেন উল্টো খেলা দেখাচ্ছে। শীতের (Winter Season) মাঝপথেই দিনের বেলায় তাপমাত্রা এক লাফে বেড়ে যাওয়ায় অনেকেরই বিস্ময়। আবহাওয়া দফতরের মতে, এই অনিয়মিত তাপমাত্রা বৃদ্ধির নেপথ্যে রয়েছে ঘূর্ণাবর্ত বা Cyclonic Circulation। বর্তমানে শ্রীলংকা উপকূল সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের (Bay of Bengal) উপর একটি নিম্নচাপ (Low Pressure) অবস্থান করছে। এই সিস্টেমটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। তার জেরেই দক্ষিণবঙ্গে শীতের আমেজ কার্যত উধাও হয়ে গেছে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই পরিস্থিতি সাময়িক। এমনকি শনিবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর আরও একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে (Weather Update) । আবহাওয়া অফিসের মতে, সেটি পরবর্তী ৪৮ ঘণ্টায় আরও সংগঠিত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় পারদ কিছুটা আরও চড়তে পারে। তবে আপাতত কোনও ঝড়বৃষ্টির (No Rainfall Alert) সম্ভাবনা নেই।
আরও পড়ুন : Health Risks : শপিং মলের বিলেই লুকিয়ে স্বাস্থ্যঝুঁকি! অন্তঃসত্ত্বাদের জন্য বিশেষ সতর্কতা জরুরি
আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এরপর চারদিন তাপমাত্রায় বিশেষ ওঠানামা হবে না বলে পূর্বাভাস। তবে সপ্তাহান্তে ( Weather Update) ফের আবহাওয়ার বদল ঘটবে। তখন থেকে আবার নামবে তাপমাত্রা, ফিরবে শীতের স্বাভাবিক মেজাজ। এদিকে, রাজ্যে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার (Fog, Visibility Drop) প্রকোপ বাড়বে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভোরের দিকে দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। অধিকাংশ জায়গাতেই ঘন কুয়াশা দেখা যাবে, যা পথচলতি মানুষের জন্য অসুবিধা তৈরি করতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
উত্তরবঙ্গের (North Bengal Weather Update) ক্ষেত্রেও শীতের আবহ কিছুটা নরম হয়েছে। সেখানে শীতল হাওয়ার দাপট বজায় থাকলেও শুক্রবার পর্যন্ত তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শনিবার থেকে আবার কমতে শুরু করবে তাপমাত্রা, বাড়বে শীতের তেজ। তবে দক্ষিণের মতোই উত্তরে কুয়াশার দাপট আগামী কয়েকদিন ভোগাবে সাধারণ মানুষকে।
