Kolkata Earthquake: হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল মহানগর, উৎসস্থল এখনও অজানা

breakingnews কলকাতা

শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটের কিছু পরে হঠাৎই ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা ও তার আশপাশের বিস্তীর্ণ অঞ্চল (Kolkata Earthquake)। বহু মানুষই শক্তিশালী কম্পন টের পান, আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের ঘোড়াশাল এলাকায়, যা মাটির প্রায় সাত কিলোমিটার গভীরে অবস্থিত। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা আনুমানিক ৫.২ বলে ধরা হয়েছে। তবে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, চূড়ান্ত রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি।

আরও পড়ুন: Abhishek Banerjee: অভিষেকের নেতৃত্বে তৃণমূলের মেগা ভারচুয়াল বৈঠক: নজর এসআইআর ও উত্তরবঙ্গে

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, কম্পনের উৎসস্থল বাংলাদেশের টুঙ্গি। এদিন ভূমিকম্পের জেরে, আচমকা কম্পনে ঘরের আলমারি দুলে ওঠে, জানলার কাঁচ কেঁপে উঠে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভবানীপুরের এক গৃহবধূ জানান, সবকিছু হঠাৎ নড়তে শুরু করায় কিছুক্ষণ তিনি হতবাক হয়ে পড়েন। উত্তর কলকাতা থেকে দক্ষিণ, সল্টলেক ও উত্তর চব্বিশ পরগনা সহ বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। হাওড়া থেকে মালদা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বেশ কিছু সময় ধরে এই কম্পন টের পাওয়া গিয়েছে।

সমাজমাধ্যম (Social Media)  রাজ্য  ভূমিকম্পের মুহূর্তের নানা চিত্র ও অভিজ্ঞতা দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেকেই তাদের ঘরের ভেতরের দৃশ্য তুলে ধরে সিলিং ফ্যান ও ঝাড়বাতি দুলতে দেখা যাওয়ার ভিডিও শেয়ার করেছেন। কোথাও আবার কাঁপুনির( Kolkata Earthquake) ফলে ঘরের জিনিসপত্র নড়ে ওঠার ছবিও সামনে এসেছে। পাশাপাশি রাস্তাঘাটের ভিডিওতে দেখা গিয়েছে, আতঙ্কিত মানুষজন নিরাপত্তার খোঁজে তড়িঘড়ি করে নিজেদের বাড়ি ও বহুতল থেকে বাইরে বেরিয়ে আসছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

তবে এই ভূমিকম্পের (Earthquake) ফলে কলকাতায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কলকাতা ছাড়া রাজ্যের অন্য কোনও অংশেও কোনও সমস্যা হয়েছে বলে শোনা যায়নি।