নিউজ পোল ব্যুরো: ভারতকে বিশ্বকাপ জিতিয়ে এবার জীবনেও নতুন ইনিংস শুরু করছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhanna) । এবার তার পার্টানার সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছল (Palsh Mucchal)। তার সঙ্গে বাগদান সারলেন তারকা ক্রিকেটার। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে খরবটি নিশ্চিত করেছেন স্মৃতির সতীর্থ বান্ধবী জেমাইমা রডরিগেজ (Jemaimah Rodriguez)। দেখা যাচ্ছে, ‘লাগে রহো মুন্নাভাই’ ছবির এক গানে কোমর দোলাচ্ছেন স্মৃতি, জেমাইমা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিলরা। ভিডিওর শেষে বাগদানের আংটিও দেখিয়েছেন স্মৃতি মান্ধানা। সেই রিল ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
আরও পড়ুন:Harmanpreet Kaur Award : যাদবপুর বিশ্ববিদ্যালয় এবার ডিলিট দিচ্ছে হরমনপ্রীত কৌরকে!
পাশাপাশি স্মৃতি ও পলাশকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে মোদির চিঠিতে ২৩ নভেম্বর দুই তারকার বিয়ের তারিখ উল্লেখ করা হয়েছে। তবে স্মৃতি বা পলাশ কেউই আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেননি।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী মোদির কথায় উঠে এসেছে ভালোবাসা, বিশ্বাস এবং একসাজে এগিয়ে চলার কথা। নিজের চিঠিতে তিনি স্মৃতি ও পলাশকে একটি সুখী দাম্পত্য জীবনের শুভকামনা জানিয়ে লেখেন, ‘বিশ্বাস, ভালোবাসা ও দায়িত্ববোধের ভিত্তিতে স্মৃতি ও পলাশ একসঙ্গে জীবন গড়ে তুলুক, সব সময় একে অপরের পাশে দাঁড়াক এবং পরস্পরের শক্তি ও অসম্পূর্ণতাকে গ্রহণ করে এগিয়ে যাক।’
কয়েক মাস আগে মন্ধানা ও পলাশের সম্পর্কের কথা প্রথম জানা যায়। পরে বিশ্বকাপের অনেক ম্যাচেই পলাশকে মাঠে দেখা গিয়েছে। বিশ্বকাপ জেতার পর মন্ধানার সঙ্গে মাঠে নেমে উল্লাসও করেন তিনি। তার পরেই জানা যায়, দু’জনের বিয়ে। তাঁদের বিয়ের নিমন্ত্রণ পত্রও ভাইরাল হয়ে গিয়েছিল সমাজমাধ্যমে। অবশেষে বিয়ের পিঁড়িতেই বসতে চলেছেন ভারতের মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক। তার আগে বাগ্দান সারা হয়ে গেল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
ব্যক্তিগত জীবনের এই খুশির মুহূর্তের সঙ্গে মাঠের সাফল্যও উজ্জ্বল রেখেছেন স্মৃতি। ভারতের ঐতিহাসিক আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ জয়ের অভিযানে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স উপহার দেন তিনি। নয় ইনিংসে ৫৪.২২ গড়ে ৪৩৪ রান করেন মান্ধানা, যার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ জেতানো শতরানও রয়েছে।
