Trump Jr: ভারতে ট্রাম্প জুনিয়র! রাধিকা–অনন্তর সঙ্গে ডান্ডিয়ায় নেচে মজলেন মার্কিন প্রেসিডেন্ট–পুত্র

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারত আবারও দেখল আন্তর্জাতিক অতিথির ভিড়! এবার একেবারে মার্কিন প্রেসিডেন্টের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র (Trump Jr) সপরিবারে হাজির হলেন এক ভারতীয়-আমেরিকান পরিবারের বিয়ের আমন্ত্রণে। রাজস্থানের ঐতিহ্যমণ্ডিত উদয়পুরে পা রেখেই শুরু হল তার ব্যস্ত অনুষ্ঠানিক সূচি, আর সেই সঙ্গে নজর কাড়ল ডান্ডিয়ার মঞ্চে তার জমজমাট নাচ।

আরও পড়ুন: Dakshin Dinajpur: দক্ষিণ দিনাজপুর সীমান্তে দুই মাসের ‘রাতের নিষেধাজ্ঞা’! প্রশাসনের কঠোর নিরাপত্তা নির্দেশ

ট্রাম্প জুনিয়র (Trump Jr) ও তার স্ত্রী ভেনেসা ট্রাম্প এই সফরের শুরুতেই শুক্রবার সকালে পৌঁছে যান বনতারায়। অনন্ত আম্বানির (Ananta Ambani) উদ্যোগে গড়ে ওঠা বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প পরিদর্শন করতে। সেখানে তিনি প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে তথ্য নেন, কর্মীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন এনক্লোজার ঘুরে দেখেন। প্রকল্পের কাজকর্ম দেখে তিনি যথেষ্ট উৎসাহিত হন বলেই জানা যায়।

এরপর তিনি যান কাছাকাছি অবস্থিত একাধিক মন্দির দর্শনে। গণপতি মন্দিরসহ বিভিন্ন দেবালয়ে তাকে প্রার্থনা করতে দেখা যায়। স্থানীয়রা ভিড় করে দেখতে পান মন্দিরের প্রাঙ্গণেই অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্ট ও ভেনেসা ট্রাম্পের (Donald Trump) সঙ্গে ডান্ডিয়া নাচছেন ট্রাম্প জুনিয়র (Trump Jr) । অনন্তকে তাকে নাচের স্টেপ শেখাতেও দেখা গেছে। ভিডিও ও ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। জামনগরে যাওয়ার আগে তিনি আগ্রা ঘুরে গিয়ে তাজমহলও দেখেন। সারা বিশ্বের পর্যটকদের মতোই ট্রাম্প জুনিয়র মুগ্ধ হয়ে তাজকে ‘বিশ্বের অন্যতম বিস্ময়’ বলে প্রশংসা করেন। তার এই মন্তব্য দ্রুতই সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই সফরে তার গন্তব্যের মূল কেন্দ্র উদয়পুর, যেখানে তিনি যোগ দেবেন এক ভারতীয়-আমেরিকান দম্পতির বিশাল আকারের বিবাহ অনুষ্ঠানে। বিশেষ আমন্ত্রিত অতিথি হওয়ায় অনুষ্ঠানেও তার উপস্থিতিকে ঘিরে উচ্ছ্বাস দেখা যাচ্ছে আয়োজক মহলে।

উল্লেখ্য, এর কিছুদিন আগেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও (JD Vance) সপরিবারে তাজমহল পরিদর্শন করেন এবং ভারত সফরে উষ্ণ অভ্যর্থনা পেয়ে প্রশংসা করেন। মার্কিন রাজনীতিতেও ট্রাম্প পরিবার সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো আবারও ক্ষমতায় ফিরেছেন চলতি বছরের জানুয়ারিতে। তার পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও কন্যা ইভাঙ্কা ট্রাম্প বরাবরই চর্চিত মুখ। ট্রাম্পের আরেক পুত্র এরিক ট্রাম্প এখনো পারিবারিক ব্যবসায় মনোযোগী হলেও বহুবার রাজনীতিতে আসার ইঙ্গিত দিয়েছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole