নিউজ পোল ব্যুরো: জ্যোতিষশাস্ত্র (Astrological) অনুসারে গ্রহদের অবস্থান ও চলন আমাদের জীবনের নানা ক্ষেত্রে গভীর প্রভাব ফেলে। বর্তমানে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছেন এবং ছায়াগ্রহ রাহু অবস্থান করছেন কুম্ভ রাশিতে। এই দুই গ্রহের (Thursday Rashifal) অবস্থান বিশেষ এক রাজযোগের সৃষ্টি করছে, যাকে বলা হয় নবপঞ্চম রাজযোগ।
এই সময়কাল কর্কট, সিংহ এবং মকর রাশির জাতক-জাতিকাদের জন্য (Thursday Rashifal) এক স্বর্ণালী সুযোগের সময় হতে পারে। আর্থিক উন্নতি, ক্যারিয়ারে (Career) অগ্রগতি, এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তনের পূর্ণ সম্ভাবনা রয়েছে। আসুন দেখে নেওয়া যাক এই রাশিগুলির জন্য নবপঞ্চম রাজযোগ কীভাবে আশীর্বাদস্বরূপ হতে পারে—
কর্কট রাশি: বৃহস্পতির পঞ্চম দৃষ্টির প্রভাবে (Thursday Rashifal) কর্কট রাশির জাতকদের জন্য এই সময় আর্থিক বিষয়ে বিশেষ শুভ। আগের বিনিয়োগ (Investment) থেকে লাভ আসতে পারে, বিশেষ করে রিয়েল এস্টেট বা জমি-সংক্রান্ত বিষয়ে। ক্যারিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা বিদেশে কাজ করতে আগ্রহী তাদের জন্য নতুন দরজা খুলবে। তবে শারীরিক সুস্থতার দিকে খেয়াল রাখা প্রয়োজন।
সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের জন্য এটি একটি পরিবর্তনের সময়। যারা কর্মক্ষেত্রে উন্নতির জন্য চেষ্টা করছেন, তাঁদের জন্য পদোন্নতি বা নতুন দায়িত্ব আসতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন, তারাও কাঙ্ক্ষিত ফল পেতে পারেন। দাম্পত্য এবং প্রেমের সম্পর্কের দিক থেকেও সময়টি শুভ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
মকর রাশি: মকর রাশির জাতকদের জন্য নবপঞ্চম রাজযোগ কর্মজীবনে এক নতুন দিশা আনবে। যারা বহুদিন ধরে চাকরি বা সরকারি পদে সুযোগ খুঁজছিলেন, তাদের সাফল্য আসতে পারে। আটকে থাকা টাকা ফিরে আসবে, এবং পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে।
