নিউজ পোল ব্যুরো: জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী, গ্রহদের নক্ষত্রভিত্তিক চলাচল (Sunday Astrology) বা ‘গোচর’ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সূর্য, যা আত্মার প্রতীক এবং কর্ম ও নেতৃত্বের সূচক—তার অবস্থান ও নক্ষত্র পরিবর্তনের মাধ্যমে কিছু রাশির জীবনে শুভফল বয়ে আনে। কর্মক্ষেত্র (Work Place) থেকে শুরু করে আর্থিক লাভ, পারিবারিক শান্তি থেকে সম্পর্কের উন্নতি—সবদিকেই আসতে চলেছে ইতিবাচক পরিবর্তন।
তুলা রাশি (Libra): সূর্যের অশ্লেষ নক্ষত্রে প্রবেশ তুলা রাশির (Sunday Astrology) জাতকদের জন্য কর্মক্ষেত্রে আশ্চর্যজনক উন্নতি বয়ে আনতে পারে। দীর্ঘদিনের সমস্যাগুলি নিজে থেকেই মিটে যেতে শুরু করবে। চাকরিজীবীরা পাবেন সিনিয়রদের সহযোগিতা। ব্যবসায় থাকবে নতুন বিনিয়োগ ও মুনাফার সুযোগ। পারিবারিক ভ্রমণের সম্ভাবনা এবং বৈবাহিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে
বৃশ্চিক রাশি (Scorpio): এই রাশির জাতকদের (Sunday Astrology) জন্য সূর্যের গোচর সামাজিক মর্যাদা ও প্রতিষ্ঠার দ্বার খুলে দেবে। পদোন্নতির সম্ভাবনা ও সম্মান বৃদ্ধির ইঙ্গিত।পুরনো কাজ পূর্ণতা পাবে, যা কৃতিত্ব এনে দিতে পারে। স্বাস্থ্যের দিকে সামান্য নজর প্রয়োজন, তবে মানসিক দিক থেকে শক্তিশালী থাকবেন।
মীন রাশি (Pisces): বুধ নক্ষত্রে সূর্যের গোচর মীন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। ব্যবসায়িক বাধাগুলি কমে যাবে, নতুন সুযোগ আসবে। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারবে। সন্তানের থেকে ভালো খবর পেতে পারেন। আর্থিক সমস্যার ধীরে ধীরে অবসান ঘটবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
