Weather Update : দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা, কোন কোন জেলায় দুর্যোগ সতর্কতা?

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: মহালয়ার আর মাত্র ক’টা দিন বাকি। ঠিক তার আগেই বৃষ্টির দাপটে একেবারে বিপাকে পড়েছে বাঙালি। উত্তরবঙ্গে (North Bengal Weather) চলছে টানা বৃষ্টি, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা। দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) ফের সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা, তার ফলেই ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। পুজোর মুখে বাজার-শপিং শুরু হয়ে গিয়েছে শহর থেকে গ্রামে। কিন্তু টানা বৃষ্টির কারণে সেই আনন্দে বাধা। রাস্তার একাধিক জায়গায় জল জমে তৈরি হচ্ছে যানজট (Traffic Jam), আবার কোথাও কোথাও বিদ্যুৎ বিভ্রাট (Power Cut)। ফলে চিন্তায় সাধারণ মানুষ।

আরও পড়ুন: RG Kar: ফের শিরোনামে আরজি কর! রহস্যমৃত্যু আরজি করের এক ছাত্রীর

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের আকাশ আরও ঘনিয়ে আসতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Heavy to Very Heavy Rainfall) হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া ও মেদিনীপুরের মতো জেলায়। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া (Gusty Wind)। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে (Bay of Bengal) একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) তৈরি হয়েছে, যা ধীরে ধীরে নিম্নচাপে (Low Pressure Area) পরিণত হবে। এই নিম্নচাপই রবিবারের আবহাওয়াকে আরও মারাত্মক করে তুলতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে, এর জেরে উপকূলবর্তী এলাকায় সমুদ্র হবে উত্তাল (Rough Sea)। মৎস্যজীবীদের (Fishermen) আগামী ২৪ ঘণ্টা সমুদ্রে না নামার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবার রাতের দিকেও বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ বৃষ্টি চলতে পারে। সেই সঙ্গে সম্ভাবনা রয়েছে বিদ্যুৎ বিভ্রাট (Power Cut) এবং গাছপালা উপড়ে পড়ার মতো দুর্ঘটনার। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (Districts of South Bengal) ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলার দল মোতায়েন রয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। অযথা খোলা জায়গায় না দাঁড়ানো, বিদ্যুতের খুঁটি বা বড় গাছের নিচে না থাকা এই নির্দেশ মেনে চলতে বলেছে প্রশাসন। রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে একরাশ দুশ্চিন্তার মধ্যে দিয়ে কেটে যেতে চলেছে দিনটি।