Gold Price Today : বিয়ের মরশুমে স্বস্তির হাওয়া! একদিনে ১০০ টাকা কমল সোনা ও রুপোর দাম

কলকাতা ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: বিয়ের মরশুম মানেই সাজসজ্জা থেকে গয়না—সবেতেই বিশেষ নজর থাকে। আর গয়নার কথা উঠলেই সবার আগে আসে সোনা (Gold Price Today), কারণ বাঙালির বিয়েবাড়িতে সোনার উপস্থিতি যেন রীতিমতো আবশ্যিক। কিন্তু গত কয়েক মাসে যে হারে সোনার দাম বেড়েছিল, তাতে বহু মধ্যবিত্ত পরিবারের পক্ষে বিয়ের কেনাকাটায় সোনা জোড়া প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। সেই পরিস্থিতিতে নভেম্বরের শেষ সপ্তাহে মিলল খানিক স্বস্তি। আজ, ২৪ নভেম্বর সোনার সঙ্গে রুপোর (Silver Rate Today) দামেও দেখা গেল সামান্য পতন।

আরও পড়ুন : Weather Update : নভেম্বরের শেষে বদলাবে হাওয়া! দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা পতনের ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের

২৪ ক্যারেট সোনার (24 Carat Gold) দাম আজ তুলনামূলকভাবে কিছুটা নেমে এসেছে। বাজারে ১ গ্রাম সোনার দাম রয়েছে ১২,৫৮৩ টাকা। ১০ গ্রাম সোনার দর ১,২৫,৮৩০ টাকা। আর ১০০ গ্রাম সোনার দাম (Gold Price Today) দাঁড়িয়েছে ১২,৫৮,৩০০ টাকা। আগের দিনের তুলনায় আজ দাম কমেছে প্রায় ১০০ টাকা। বিয়ের কেনাকাটায় ব্যস্ত পরিবারগুলির কাছে এই মূল্যহ্রাস নিঃসন্দেহে স্বস্তিদায়ক। ২২ ক্যারেট সোনার (22 Carat Gold) ক্ষেত্রেও রয়েছে একই ছবি। ১ গ্রাম সোনার দাম আজ ১১,৫৩৪ টাকা। ১০ গ্রাম সোনার মূল্য ১,১৫,৩৫০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১১,৫৩,৪০০ টাকা। এখানেও প্রতিগ্রামে সোনার দাম কমেছে প্রায় ১০০ টাকা, যা গয়নার দোকান এবং ক্রেতা—উভয়ের জন্যই দিনের ভালো খবর বলা যায়। তবে ১৮ ক্যারেট সোনার (18 Carat Gold) ক্ষেত্রে দেখা গেছে খানিক ভিন্নতা। এখানে দাম উল্টো বেড়েছে। ১ গ্রাম সোনার মূল্য আজ ৯,৪৩৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম (Gold Price Today) দাঁড়িয়েছে ৯৪,৩৭০ টাকা এবং ১০০ গ্রাম সোনার মূল্য ৯,৪৩,৭০০ টাকা। এখানে একদিনে প্রায় ১০০ টাকার বৃদ্ধি লেগেছে। বিয়ের সময়ে হালকা ডিজাইনের গয়না বা বিদেশি স্টাইলের অলঙ্কার বানানোর ক্ষেত্রে ১৮ ক্যারেট সোনা বেশি ব্যবহৃত হয়, ফলে এই দামবৃদ্ধি কিছুটা হলেও অসুবিধা তৈরি করতে পারে ক্রেতাদের।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

রুপোর (Silver Price) ক্ষেত্রেও আজ মিলেছে স্বস্তি। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৬,৩৯০ টাকা, আর ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ১,৬৩,৯০০ টাকা। আগের দিনের তুলনায় রুপোর দামও কমেছে প্রায় ১০০ টাকা। বিয়ের বাজারে জৌলুস ফিরিয়ে আনার জন্য এই মূল্যহ্রাস নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। সোনার (Gold Price Today) বাজারে আগামী দিনে আরও মূল্যপতন হতে পারে কি না, তার দিকে এখন নজর ব্যবসায়ীদের যেমন, ক্রেতাদেরও সমানভাবে।