Chief Justice Of India: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে হিন্দিতে শপথ নিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত, দায়িত্বে থাকবেন ২০২৭ সাল পর্যন্ত

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের বিচার ব্যবস্থায় (Chief Justice Of India) নতুন অধ্যায়ের সূচনা হলো। সোমবার ভারতের ৫৩তম প্রধান বিচারপতি (Chief Justice Of India) হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) নেতৃত্বে তিনি হিন্দিতে শপথগ্রহণ করেন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), রাজ্যসভার দলনেতা জে পি নাড্ডা (JP Nadda), উপরাষ্ট্রপতি ও প্রাক্তন রাষ্ট্রপতিরা, পাশাপাশি সুপ্রিম কোর্টের (Supreme Court) অন্যান্য বিচারপতিরা। শপথ গ্রহণের পর বিচারপতি সূর্য কান্ত পরিবারের সদস্যদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন।

আরও পড়ুন: CV Ananda Bose: এসআইআরে মৃত্যুর ছায়া, তদন্তে সম্মতি দিলেন রাজ্যপাল বোস

বিচারপতি সূর্য কান্ত দেশের প্রধান বিচারপতির (Chief Justice Of India) পদে প্রায় ১৫ মাস কাজ করবেন এবং ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি অবধি এই দায়িত্বে থাকবেন। দীর্ঘ দুই দশকের বিচারক জীবনে তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য রায় হলো কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল, পেগাসাস সফটওয়্যার মামলা এবং ব্রিটিশ যুগের রাষ্ট্রদ্রোহ আইন (আইপিসি ১২৪এ ধারা) বাতিল করা। তিনি এমন অনেক রায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যা রাষ্ট্রের নিরাপত্তা নীতির ভুল প্রয়োগকে সীমিত করেছে।

বিচারপতি সূর্য কান্ত ১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি হরিয়ানায় জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে হিসারে তাঁর আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু হয়। পরে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে আইনজীবী হিসেবে চণ্ডীগড়ে কাজ করেন। ২০০০ সালে হরিয়ানার সর্বকনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হন এবং ২০০১ সালে সিনিয়র অ্যাডভোকেটের পদ লাভ করেন। ২০০৪ সালের ৯ জানুয়ারি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে কাজ শুরু করেন। ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের মে পর্যন্ত তিনি হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৯ সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হন। ২০২৪ সাল থেকে সুপ্রিম কোর্টের ‘লিগাল সার্ভিস কমিটি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিচারপতি সূর্য কান্তের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় হাজার জন অতিথি উপস্থিত ছিলেন, যার মধ্যে তাঁর স্কুল-কলেজের বন্ধু, শিক্ষক ও গ্রামের পরিচিতরাও ছিলেন। রাষ্ট্রপতি ভবনের অডিটোরিয়ামে ২৩৫ জন অতিথি উপস্থিত ছিলেন, বাকিরা সুপ্রিম কোর্টে বসে অনুষ্ঠানটি দেখেছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole