নিউজ পোল ব্যুরো: ভারতের ইতিহাসে উত্তর-পূর্ব ভারতের বীরগাথা অনেক সময়েই প্রচারের আলো থেকে দূরে থেকেছে। তবে সেই ঐতিহাসিক অবদানকে সামনে আনতেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ‘মাউন্ট হ্যারিয়েট’-এর নাম বদলে করা হয়েছে ‘মাউন্ট মণিপুর’ (Manipur)।
আরও পড়ুন: RG Kar: ফের শিরোনামে আরজি কর! রহস্যমৃত্যু আরজি করের এক ছাত্রীর
শনিবার ইম্ফলে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, “ভারতের স্বাধীনতা সংগ্রামে মণিপুরের (Manipur) ভূমিকা অনস্বীকার্য। এই ভূমি থেকেই প্রথম আজাদ হিন্দ ফৌজ ভারতের মাটিতে জাতীয় পতাকা উত্তোলন করেছিল। নেতাজি সুভাষ চন্দ্র বসু একে বলেছিলেন ভারতের স্বাধীনতার প্রবেশদ্বার।” মোদীর (Narendra Modi) কথায়, “মণিপুরের বীর সন্তানদের আত্মত্যাগ এবং সংগ্রাম আজও আমাদের পথ দেখায়।” এই নাম পরিবর্তনের মাধ্যমে কেন্দ্র সরকারের উদ্দেশ্য একটাই, ঐতিহাসিক অবদানকে সম্মান জানানো এবং জাতীয় ঐক্যের বার্তা দেওয়া। শুধু প্রতীকী সম্মান নয়, মোদী সরকারের দাবি, উন্নয়ন এবং শান্তির পথেও মণিপুরকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
চূড়াচাঁদপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দেন,”উন্নয়ন তখনই সম্ভব, যখন সমাজে শান্তি থাকবে।” তিনি বলেন, ২০২৩ সাল থেকে কুকি ও মেতেই গোষ্ঠীর মধ্যে চলা সংঘর্ষ থামাতে কেন্দ্র সরকার বিভিন্ন স্তরে আলোচনা চালাচ্ছে এবং সমঝোতার পথ খুঁজছে। উল্লেখযোগ্য বিষয়, গত দু’বছরে চলা সহিংস পরিস্থিতির মাঝেও এই প্রথম মণিপুর সফরে এলেন মোদি। বিরোধীদের তীব্র সমালোচনার মুখে এই সফরকে অনেকেই দেখছেন ‘ক্ষত মেটানোর পদক্ষেপ’ হিসেবে। প্রধানমন্ত্রী মঞ্চ থেকে মণিপুরবাসীর জন্য একাধিক উন্নয়ন প্রকল্পের ঘোষণা করেন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য সকলে একজোট হওয়ার আহ্বান জানান। মণিপুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই বার্তা স্পষ্ট, ঐতিহ্যকে সম্মান করে, আস্থা গড়ে তুলে, উন্নয়নই হবে আগামী পথচলার মূলমন্ত্র।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
