নিউজপোল ব্যুরো: অবশেষে জল্পনা ও দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ১ জুন লোকভবনের শপথমঞ্চে নতুন অধ্যায়ের সূচনা করে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণ করলেন ৩৫ জন সদস্য। নতুন প্রশাসনিক টিমের হাত ধরেই রাজ্যের রাজনৈতিক পরিসরে শুরু হল এক নতুন অধ্যায়। লোকভবনের শপথমঞ্চে শুক্রবার ছিল রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক দিন। মহামান্য রাজ্যপাল আর. এন. রবির উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগেই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ (খড়্গপুর সদর), অগ্নিমিত্রা পাল (আসানসোল দক্ষিণ), নিশীথ প্রামাণিক (মাথাভাঙা), ক্ষুদিরাম টুডু (রানিবাঁধ), অশোক কীর্তনিয়া (বনগাঁ উত্তর)। মোট ৩৫ জন বিধায়ক ও নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়। তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে পাঁচজন মন্ত্রী শপথ নেওয়ায় সব মিলিয়ে ৪১ সদস্যের একটি বিস্তৃত প্রশাসনিক কাঠামো তৈরি হল।

পূর্ণমন্ত্রীদের তালিকায় রয়েছেন তাপস রায়, শঙ্কর ঘোষ, মনোজকুমার ওরাওঁ, অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, শারদ্বত মুখোপাধ্যায় এবং দুধকুমার মণ্ডলের মতো অনেক পরিচিত মুখ। অন্যদিকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন মালতী রাভা রায়, ইন্দ্রনীল খাঁ ও রাজেশ মাহাতো। প্রতিমন্ত্রীদের তালিকাতেও দেখা গিয়েছে আঞ্চলিক ও সামাজিক প্রতিনিধিত্বের একটি বিস্তৃত ছবি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদের জায়গা দেওয়া হয়েছে নতুন প্রশাসনিক টিমে। রাজনৈতিক মহলে এবার অভিজ্ঞ নেতাদের পাশাপাশি অপেক্ষাকৃত নতুন মুখদের অন্তর্ভুক্ত করে সরকার একটি অত্যাধুনিক বার্তা দেওয়ার চেষ্টা করেছে। সমর্থকদের উপস্থিতি ও রাজনৈতিক কর্মীদের উচ্ছ্বাসে শোরগোল হয়ে ওঠে লোকভবন চত্বর। এখন নজর দপ্তর বণ্টনের দিকে। কোন মন্ত্রী কোন দায়িত্ব পান, তার উপরই নির্ভর করবে আগামী দিনের প্রশাসনিক কর্মকৌশল। নতুন সরকারের প্রথম পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক মহলের জোর চর্চা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :–https://youtube.com/@newspolebangla
