নিউজ পোল ব্যুরো: নিশ্চিতভাবেই এই পুজোর বাজারে ক্রেতাদের মুখে হাসি ফোটাতে চলেছে এক বড় সুখবর। উৎসবের আগে একের পর এক প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা করল দেশের অন্যতম বৃহৎ FMCG সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার (HUL)। কেন্দ্রীয় সরকারের জিএসটি সংস্কারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবার সাধারণ মানুষ উপকৃত হতে চলেছেন নিত্য ব্যবহৃত বহু পণ্যের দামে (Price Slash) ছাড় পেয়ে।
সম্প্রতি জিএসটি (GST) কাউন্সিল দুই স্তরের নতুন কর কাঠামো ঘোষণা করেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) নেতৃত্বে গৃহীত এই সিদ্ধান্ত অনুযায়ী, অনেক পণ্যের উপর জিএসটির (GST) হার কমানো হয়েছে। তারই প্রতিফলন দেখা যাচ্ছে হিন্দুস্তান ইউনিলিভারের নতুন দাম নির্ধারণে। সংস্থা জানাচ্ছে, আগামী ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে এই নতুন দাম (Price Slash) কার্যকর হবে অর্থাৎ মহালয়ার পরের দিন থেকেই বাজারে মিলবে সস্তার HUL পণ্য।
আরও পড়ুন: RG Kar: ফের শিরোনামে আরজি কর! রহস্যমৃত্যু আরজি করের এক ছাত্রীর
HUL জানাচ্ছে, তাদের একাধিক জনপ্রিয় পণ্যের দাম কমানো (Price Slash) হচ্ছে। উদাহরণস্বরূপ:
ডাভ শ্যাম্পু (৩৪০ ml): ৪৯০ টাকা থেকে কমে ৪৩৫ টাকা
লাইফবয় সাবান (৭৫ গ্রাম): ৬৮ টাকা থেকে কমে ৬০ টাকা
হরলিক্স (২০০ গ্রাম): ১৩০ টাকা থেকে কমে ১১০ টাকা
কিসান জ্যাম (২০০ গ্রাম): ৯০ টাকা থেকে কমে ৮০ টাকা
ল্যাকমে কমপ্যাক্ট (৯ গ্রাম): ৬৭৫ টাকা থেকে কমে ৫৯৯ টাকা
সানসিল্ক ব্ল্যাক শাইন শ্যাম্পু (৩৫০ ml): ৪৩০ টাকা থেকে কমে ৩৭০ টাকা
কিসান কেচাপ (৮৫০ গ্রাম): ১০০ টাকা থেকে কমে ৯৩ টাকা
হরলিক্স উইমেন্স প্লাস (৪০০ গ্রাম): ৩২০ টাকা থেকে কমে ২৮৪ টাকা
নর টমাটো স্যুপ (৬৭ গ্রাম): ৬৫ টাকা থেকে কমে ৫৫ টাকা
বুস্ট (২০০ গ্রাম): ২০০ টাকা থেকে কমে ১২৪ টাকা
ব্রু কফি (৭৫ গ্রাম): ৩০০ টাকা থেকে কমে ২৭০ টাকা
ক্লিনিক প্লাস শ্যাম্পু (৩৫৫ ml): ৩৯৩ টাকা থেকে কমে ৩৪০ টাকা
ডাভ সেরাম বার (৭৫ গ্রাম): ৪৫ টাকা থেকে কমে ৪০ টাকা
ক্লোজআপ টুথপেস্ট (১৫০ গ্রাম): ১৪৫ টাকা থেকে কমে ১২৯ টাকা
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
হিন্দুস্তান ইউনিলিভার জানাচ্ছে, এই নতুন দামসমূহ শুধুমাত্র নতুন প্রোডাকশনের ফ্রেশ স্টকে প্রযোজ্য হবে। কোম্পানির নিয়ম অনুযায়ী, সংশোধিত এমআরপি বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহক, ডিলার ও সংশ্লিষ্ট আধিকারিকদের জানানো হবে। এমন সুখবরের মাঝেই বলা যায়, এ বছর পুজোর বাজারে পকেট সামলে আরও অনেক কিছু কেনা যাবে!
