নিউজ পোল ব্যুরো: নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আরজি কর মেডিক্যাল কলেজের (RG Kar) এক তরুণী ছাত্রীর রহস্যজনক (RG Kar) মৃত্যু। ব্যক্তিগত সম্পর্ক, অভিযোগ, এবং চিকিৎসাগত গাফিলতির জটিল এক কাহিনি ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।
আরও পড়ুন: Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীমৃত্যু! নিরাপত্তাহীনতায় সরব অধ্যাপক সমাজ
বছর ২৪ এর অনিন্দিতা সোরেন, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের (Balurghat) বাসিন্দা এবং আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী, সম্প্রতি মালদহে (Malda) গিয়েছিলেন পুরুলিয়ার যুবক উজ্জ্বল সোরেনের সঙ্গে দেখা করতে। সম্পর্কের সূত্রপাত হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যা পরে গড়ায় ঘনিষ্ঠতায় এবং পরিবার মেনে না নিলেও, পুরীতে গিয়ে মন্দিরে বিয়ের মতো সিদ্ধান্তে পৌঁছায় তারা। অনিন্দিতা নথিভুক্ত বিয়ে চাইলেও, উজ্জ্বল তা চায়নি বলেই অভিযোগ।
সোমবার মালদহ শহরের এক হোটেলে ওঠার পর অনিন্দিতা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজে এবং পরের দিন কলকাতায় রেফার করার পথে মৃত্যু হয় তার। পরিবারের তরফে অভিযোগ, তাকে জোর করে কোনও ওষুধ খাইয়ে গর্ভপাত করানো হয়েছিল। অনিন্দিতার মা আলপনা টুডু বলেন, “ওরা বিয়েও করেছিল, কিন্তু ছেলেটি মেয়েকে এড়িয়ে চলছিল। আমার মেয়ে রেজিস্ট্রি করতে চেয়েছিল। ওকে জোর করে ওষুধ খাইয়ে এমন ঘটানো হয়েছে বলে আমার বিশ্বাস।” এখনও পর্যন্ত অভিযুক্ত উজ্জ্বল সোরেন পলাতক। ইংরেজবাজার থানায় দায়ের হয়েছে অভিযোগ। অনিন্দিতার পরিবারের দাবি, নিরপেক্ষ তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
