Indian Football situation : বুধেই ভারতীয় ফুটবলের জট কাটবে?

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: আইএসএলের (ISL) ভবিষ্যৎ কি? তার উত্তর এখনও খুঁজছে ফুটবলার থেকে ক্লাবগুলো। দীর্ঘদিন মাঠ থেকে দূরে রয়েছে তারা। ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan)। তাতে একটু হলেও আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। টালবাহানা অব্যাহত রয়েছে। তবে আর বেশি দিন নয়, এবার হয়ত কাটতে চলেছে জট। কারণ ভারতীয় ফুটবলের এই সমস্যা শেষ করতে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রকের (Central Ministry)। ৩ ডিসেম্বর অর্থাৎ বুধবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক একটি বৈঠকের ডাক দিয়েছে। যেখানে ভারতীয় ফুটবলের সঙ্গে জড়িত প্রত্যেক বড় স্টেকহোল্ডারদের নিয়ে একই টেবিলে বৈঠকে বসতে চলেছেন তারা।

আরও পড়ুন:

দীর্ঘদিন ধরে পরিকাঠামো, লিগ কাঠামো, বিনিয়োগ, সম্প্রচার, খেলোয়াড় উন্নয়ন এবং প্রশাসনিক নীতির নানা সমস্যায় জর্জরিত ভারতীয় ফুটবল। কবে এই সমস্যার সমাধান হবে? সেই প্রশ্ন প্রত্যেক ফুটবলপ্রেমীর। সমস্যা কাটিয়ে উঠতে নতুন দিশা খুঁজে চলেছে ভারতীয় ফুটবল।

বৈঠকের সূচি ইতিমধ্যেই জানানো হয়েছে— দুপুর ১:৩০-এ আইএসএল ক্লাবগুলির সঙ্গে শুরু হবে আলোচনা। তারপর পর্যায়ক্রমে ২:১৫-এ আইলিগ (I-League) এবং নিম্ন ডিভিশনের ক্লাবগুলি, ৩টেয় এফএসডিএল (FSDL), ৩:৩০-এ অন্যান্য বিডার এবং ৪টেয় সম্প্রচারকারী ও ওটিটি (OTT) সংস্থাগুলির সঙ্গে বৈঠক হবে। সবশেষে ৪:৩০-এ যৌথ বৈঠকে সকল পক্ষকে একই আলোচনায় আনবে মন্ত্রক।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

প্রসঙ্গত, সোমবার মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডানের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে৷ সেই মতই সোমবার রাত আতটায় বেঙ্গল ক্লাবে বৈঠকে বসেছিলেন তিনি। এই বৈঠকে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের পক্ষ থেকে শীর্ষকর্তা দেবব্রত সরকার ও ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়। মহামেডানের থেকে কার্যনিবাহী সভাপতি কামারউদ্দিন। কিন্তু সেই বৈঠকে যোগ দেয়নি মোহনবাগান। এই বৈঠকে কল্যাণ চৌবে আশ্বাস দিয়েছেন, যে জানুয়ারি থেকেই শুরু হবে আইএসএল। শুধু তাই নয়, আগামী ১৮০ দিনের মধ্যেই শেষ হবে এই টুর্নামেন্ট। এই দিনটি ভারতীয় ফুটবলের জন্য শুধুই একটি বৈঠক নয়—এটি ভারতের ফুটবল কাঠামো পুনর্গঠনের সম্ভাব্য সূচনা। এখান থেকে বেরানো সিদ্ধান্ত বদলে দিতে পারে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ। কাটয়ে পারে জট। মিটতে পারে সমস্যা। তাই সকলেই অপেক্ষায় ৩ ডিসেম্বরের। এদিন হয়ত নতুন করে আবার পথচলা শুরু হবে ভারতীয় ফুটবলের।