Weather Update : শীত কি এবার আর আসবেই না? ডিসেম্বরেও বাংলায় ঠান্ডার দাপট নেই, বৃষ্টির ইঙ্গিত হাওয়া অফিসের

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: ডিসেম্বর পড়লেই বাঙালির মনে শীতের উষ্ণ প্রত্যাশা জেগে ওঠে। কিন্তু চলতি বছর সেই প্রত্যাশায় কার্যত জল ঢেলে দিল আবহাওয়া দফতর (IMD)। নভেম্বরে যেমন প্রকৃত শীতের দেখা মেলেনি, ঠিক তেমনই ডিসেম্বরেও জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলেই জানাচ্ছে হাওয়া অফিস (Weather Update)। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বর মাসজুড়ে রাতের তাপমাত্রার গড় স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। অর্থাৎ শীতের সেই কনকনে অনুভূতি রাজ্যের মানুষের ভাগ্যে খুব একটা জুটছে না (Weather Update)। মাঝেমধ্যে সামান্য ঠান্ডার আমেজ থাকলেও তা স্থায়ী হবে না বলেই মত আবহবিদদের। উল্টে ডিসেম্বরের শেষের দিকেও দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তারা (Weather Update)।

আরও পড়ুন : Artificial Limb Donation: গ্র্যান্ড পার্টি নয়, মানবসেবাতেই সুবর্ণজয়ন্তী উদযাপন! শতাধিক অসহায়কে কৃত্রিম অঙ্গ কলকাতার দম্পতির

উল্লেখ্য, সম্প্রতি একের পর এক ঘূর্ণিঝড় সক্রিয় হয়েছে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে। ইন্দোনেশিয়ায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় সেনিয়া, তার পর শ্রীলঙ্কায় প্রভাব ফেলেছে ঘূর্ণিঝড় দিতওয়াহ। যদিও এই ঘূর্ণিঝড়গুলির সরাসরি কোনও প্রভাব ভারতের স্থলভাগে পড়বে না। সমুদ্রের কাছেই শক্তি হারাবে তারা। বাংলাও এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব থেকে আপাতত মুক্ত। আলিপুর আবহাওয়া (IMD) দফতরের মতে, মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা নামতে পারে (Weather Update)। সপ্তাহের শেষে, অর্থাৎ শুক্র-শনিবার নাগাদ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলিতে তা আরও কমে ১১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এই ঠান্ডার দাপট দীর্ঘস্থায়ী হবে না। সপ্তাহের মাঝামাঝি আবার পারদ কিছুটা বাড়বে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে আগামী কয়েকদিনে বড় কোনও তাপমাত্রা পরিবর্তনের ইঙ্গিত নেই (North Bengal Weather Update)। আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। দুই দিনাজপুর ও মালদার মতো নীচের দিকের জেলাগুলিতে সাময়িকভাবে উষ্ণতার প্রভাব বাড়তে পারে। সব মিলিয়ে, চলতি ডিসেম্বরেও বাংলায় শীত থাকবে অনিয়মিত ও ক্ষণস্থায়ী। শীতপ্রেমীদের জন্য তাই এবছরের শেষ মাসে হতাশাই সঙ্গী হতে চলেছে।