নিউজ পোল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) হিসেবে নিযুক্ত হয়েছেন আসিম মুনির (Asim Munir) পদ গ্রহণের প্রথম দিনেই তিনি তার ভাষণে ভারত ও আফগানিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট (Asim Munir) জানিয়ে দিয়েছেন, যে কোনও ভুল ধারণার মধ্যে ভারত থাকলে পরেরবার পাকিস্তানের প্রতিক্রিয়া আরও তীব্র ও দ্রুত হবে। মুনিরের বক্তব্যে এও উঠে এসেছে যে পাকিস্তান দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের ছাড় দেবে না।
মুনিরের (Asim Munir) ভাষণের একটি বড় অংশ ভারতের বিরুদ্ধে উসকানিমূলক। তিনি বলেন, পাকিস্তান আগের মতোই শান্তিপ্রিয় দেশ, তবে তার সীমা লঙ্ঘন করলে যথাযথ ও কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে। বিশেষভাবে অপারেশন সিঁদুর ও এর পরবর্তী চার দিনের সংঘাতের প্রসঙ্গ তুলে, মুনির ইঙ্গিত দিয়েছেন যে পাকিস্তান এর আগের ‘লজ্জাজনক’ পরাজয় ভুলতে পারে না। অপারেশন সিঁদুরে (Operation Sindoor) ভারতীয় সেনা পাকিস্তানের ৯টি জঙ্গিঘাঁটি লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়ে শতাধিক জঙ্গিকে ধ্বংস করে। এই ঘটনায় পাকিস্তান প্রচেষ্টা চালায় মিথ্যা তথ্য ছড়াতে, যা পরে আন্তর্জাতিকভাবে উন্মোচিত হয়।
তাছাড়া মুনির আফগানিস্তানের তালিবানকেও সতর্ক করেছেন। তিনি বলেন, তালিবানকে পাকিস্তান বা ফিতনা আল-খারিজের মধ্যে কোন একটির সঙ্গে যোগ দিতে হবে, অন্যথায় পাকিস্তান শান্তিপ্রিয় হলেও দেশের নিরাপত্তা রক্ষায় কোনও আপস করবে না। এ ভাষণে তিনি স্পষ্ট করেছেন যে পাকিস্তান সন্ত্রাসের সঙ্গে কোনওভাবে আপস করবে না।
মুনিরের ভাষণ পাকিস্তানের সেনা শিবিরে সমাদৃত হয়েছে। সিডিএস হিসেবে পদ গ্রহণের সঙ্গে সঙ্গেই তিনি পাকিস্তান সেনার কর্তাদের উদ্দেশ্যে প্রেরণা ও দৃঢ়তার বার্তা দিয়েছেন। তবে তার উসকানিমূলক বক্তব্যের মূল লক্ষ্য ভারতকে বার্তা দেওয়া আগামীতে কোনও প্রকার হুঁশিয়ারি বা সীমালঙ্ঘন এড়িয়ে চলার কোনো সুযোগ নেই।
পাকিস্তানের নতুন সেনাপ্রধান আসিম মুনির দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন। তার এই প্রথম ভাষণ ভারত ও আফগানিস্তান উভয়ের জন্য স্পষ্ট হুঁশিয়ারি হয়ে উঠেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এটিকে পাকিস্তানের সামরিক মনোভাবের একটি শক্তিশালী ইঙ্গিত হিসেবে দেখছেন, যেখানে উভয় দেশের প্রতি সতর্কতা ও আক্রমণাত্মক মনোভাব প্রকাশ পেয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
