নিউজ পোল ব্যুরো: সিনেমা কিংবা টেলিভিশনের পর্দায় যাদের আমরা প্রতিদিন দেখি, আলোটা মূলত তাদের দিকেই থাকে। অথচ সেই আলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ক্যামেরার আড়ালে নিরলস পরিশ্রম করে চলেন অসংখ্য কলাকুশলী। দীর্ঘদিন ধরেই তারা থেকে গিয়েছেন নীরবতার আড়ালে। সেই আড়াল ভাঙতেই এক ঐতিহাসিক উদ্যোগ নিল ফেডারেশন (Federation Excellence Award 2024) অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। রবিবার টালিগঞ্জ স্টুডিও পাড়ায় প্রথমবার আয়োজিত হল ‘ফেডারেশন উৎকর্ষ সম্মান ২০২৪’ (Federation Excellence Award 2024)। টেকনিশিয়ান স্টুডিওতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা বিনোদন জগতে তৈরি হল এক নতুন দৃষ্টান্ত। ফেডারেশনের (Federation Excellence Award 2024) সভাপতি স্বরূপ বিশ্বাসের উদ্যোগেই এই সম্মাননা প্রবর্তিত হয়েছে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তো বটেই, দেশের বিনোদন জগতেও এই ধরনের উদ্যোগ এই প্রথম।
আরও পড়ুন : AI: এআইয়ের ছোঁয়ায় স্বপ্ন এখন ভিডিও! কৃত্রিম বুদ্ধিমত্তায় কীভাবে তৈরি করবেন চোখধাঁধানো ভিডিও
এই বিশেষ দিনে ফেডারেশনের (Federation Excellence Award 2024) অন্তর্গত ২৭টি গিল্ডের বিভিন্ন বিভাগের কলাকুশলীদের হাতে সম্মান তুলে দেন বিশিষ্ট অতিথিরা। স্বরূপ বিশ্বাস জানান, গত বছর যেসব কলাকুশলী জাতীয় স্তরে পুরস্কৃত হয়েছিলেন, তাদের সম্মান জানানো হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই ‘উৎকর্ষ সম্মান’-এর ভাবনা। যারা দিনের পর দিন নিভৃতে কাজ করে যান, কিন্তু আলোয় আসেন না—এই সম্মান তাদের প্রাপ্য মর্যাদা দেওয়ারই এক প্রয়াস। অনুষ্ঠানের সূচনা হয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, জয়দীপ মুখোপাধ্যায়, প্রযোজক নীলাঞ্জনা শর্মা, চিত্রসম্পাদক অর্ঘ্যকমল মিত্র সহ বহু বিশিষ্ট ব্যক্তি। প্রসেনজিৎ বলেন, প্রায় সাড়ে চারশো ছবির যাত্রায় কলাকুশলীদের অবদান অনস্বীকার্য, তাদের ছাড়া এই জায়গায় পৌঁছানো অসম্ভব।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অভিনেতা দেবের কথায়, “হিরো ছাড়া সিনেমা হতে পারে, কিন্তু টেকনিশিয়ান ছাড়া নয়। তারাই ইন্ডাস্ট্রির মেরুদণ্ড।” নিসপাল রাণে, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পাভেল, জুন মালিয়া, অঙ্কুশ, ঐন্দিলাদের উপস্থিতিতে এই সম্মান অনুষ্ঠান হয়ে উঠল স্মরণীয়। ‘ফেডারেশন উৎকর্ষ সম্মান ২০২৪’ (Federation Excellence Award 2024) নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রে কলাকুশলীদের স্বীকৃতির এক নতুন অধ্যায়।
