KKR in IPL Auction : আইপিএলের মিনি নিলামে চমক দিল কলকাতা নাইট রাইডার্স

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: কলকাতা নাইট রাইডার্স (KKR) পার্সে ৬৪.৩০ কোটি টাকা নিয়ে নিলামে বসেছিল। ফলে তারা মিনি নিলামে একাধিক চমক দেবে বলেই বিশেষজ্ঞরা মনে করছিলেন।আর তাই হল। আন্দ্রে রাসেল খেলবেন না। তিনি এখন কেকেআরের পাওয়ার কোচ। টিমে তার বিকল্প কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আইপিএলের (IPL) ইতিহাসে নতুন নজির গড়ল কলকাতা নাইট রাইডার্স (KKR)। পকেটে ৬৩ কোটি টাকারও বেশি অর্থ নিয়ে নিলামের টেবিলে বসেছিল নাইট ম্যানেজমেন্ট। লক্ষ্য ছিল একটাই- অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। সেই লক্ষ্যপূরণ করতে গিয়ে সব রেকর্ড ভেঙে চুরমার করে দিল শাহরুখ খানের দল। ২৫ কোটি ২০ লক্ষ টাকার বিশাল অঙ্কে গ্রিনকে কিনে নিল কেকেআর। আগামী মরশুমে ইডেনের গ্যালারি মাতবে গ্রিনের পেশিশক্তির আস্ফালনে।

আরও পড়ুন: Arup Biswas Resign : ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অরূপ বিশ্বাস!

সাধারণত মিনি নিলামকে দলগুলো ছোটখাটো ভুল শুধরে নেওয়া বা ‘ফাইন টিউনিং’-এর মঞ্চ হিসেবেই দেখে। কিন্তু কেকেআরের ক্ষেত্রে এবারের প্রেক্ষাপট ছিল ভিন্ন। গত মেগা নিলামে শক্তিশালী দল গড়তে ব্যর্থ হওয়া এবং আন্দ্রে রাসেলের অবসরের ফলে দলে যে বিশাল শূন্যস্থান তৈরি হয়েছিল, তা পূরণ করা ছিল আশু প্রয়োজন। রাসেলের মতো একজন বিধ্বংসী পাওয়ার হিটার, যিনি বল হাতেও কার্যকর, এমন কাউকেই খুঁজছিল নাইটরা। সেই চাহিদাপত্রেই হুবহু মিলে গিয়েছিলেন তরুণ অজি তারকা ক্যামেরন গ্রিন।

নিলামের শুরু থেকেই গ্রিন ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। ব্যাটে-বলে দক্ষ এই অলরাউন্ডারের বয়স কম হওয়ায় তাঁকে ভবিষ্যতের সম্পদ হিসেবেই দেখেছে ফ্র্যাঞ্চাইজিরা। নিলামে তাঁর নাম উঠতেই প্রথমে বিড শুরু করে রাজস্থান রয়্যালস। তবে কিছুক্ষণের মধ্যেই লড়াইটা হয়ে দাঁড়ায় চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের। দীর্ঘ দড়ি টানাটানির পর সিএসকে হাল ছাড়ে এবং সর্বকালের রেকর্ড দরে গ্রিনকে ছিনিয়ে নেয় কেকেআর। এরপর মাথিশা পাথিরানাকে নিয়েও বাজিমাত করে কলকাতা নাইট রাইডার্স।

শ্রীলঙ্কান তারকা পেসার মাথিশা পাথিরানার (Matheesha Pathirana) নাম আসে তখন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। কিন্তু লখন‌উ সুপার জায়ান্টস (LSG) দ্রুত লড়াইয়ে অবতীর্ণ হয়।মুহূর্তেই পাথিরানার দাম ১০ কোটি টাকা ছাপিয়ে যায়। তাও দিল্লিকে টক্কর দিয়ে সঞ্জিব গোলেঙ্কা (Sanjiv Goenka) অকুতোভয়ে দাম বাড়িয়ে চলেছিলেন। ১৫.৮০ কোটি টাকায় পৌঁছানোর পর ডিসি নিজেদের হাত তুলে নেয়। এরকম সবাই চমক দিয়ে এন্ট্রি নেয় কলকাতা নাইট রাইডার্স (KKR )। এল‌এসজি ভেবেছিল তারা সহজেই পাথিরানাকে পেয়ে যাবে। কিন্তু তাদের পার্সে অর্থের পরিমাণ বাকি ছিল ২০.৯৫ কোটি টাকা। কেকেআর ১৮ কোটি টাকা পর্যন্ত লড়াইয়ে পৌঁছে গেলে সঞ্জীব গোয়েঙ্কার মুখ বন্ধ হয়ে যায়। তিনি আর বিডিং এগিয়ে নিয়ে যাওয়ার সাহস দেখাননি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

তবে রেকর্ড ২৫ কোটি ২০ লক্ষ টাকায় বিক্রি হলেও, আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী পুরো টাকাটা গ্রিন পাবেন না। তিনি পাবেন ১৮ কোটি টাকা। বাকি ৭ কোটি ২০ লক্ষ টাকা জমা হবে বিসিসিআইয়ের ‘প্লেয়ার্স ওয়েলফেয়ার ফান্ড’-এ। বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বিডে মুস্তাফিজুরের নাম উঠতেই বেস প্রাইস ২ কোটি টাকায় তাকে দলে নিতে আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস। গত মরসুমে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন তিনি। তাকে দলে নিতে রীতিমতো মরিয়া ছিল সিএসকে। কিন্তু শুরু থেকে তাকে দলে নেওয়ার জন্য বিড শুরু করে কেকেআর। চেন্নাইয়ের সঙ্গে লড়াই করে দাম তুলতে থাকে তারা। মাঝপথে দিল্লি তাকে দলে নেওয়ার বিড করেছিল। তবে দাম ৪ কোটির ওপরে উঠতেই সরে যায় ফ্র্যাঞ্চাইজিটি।

মুস্তাফিজুরকে দলে নেওয়ার লড়াই শুরু হয় কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে। শেষ পর্যন্ত কলকাতা বাংলাদেশের তারকা বাঁ-হাতি পেসারকে রেকর্ড দামে দলে নেয়।কেকেআর অনামি খেলোয়াড়দের দলে নিতে পছন্দ করে। এর আগেও একাধিক অনামি ক্রিকেটার তুলে এনে স্টার বানিয়েছে তারা। এদিনও বেশ কিছু অনামি ভারতীয় ক্রিকেটারকে দলে নিয়েছে অভিষেক নায়ারের টিম।শেষবেলায়, রাচিন রবীন্দ্র এবং আলাশদীপকে দলে নিয়েও চমক দিয়েছে কেকেআর। অন্যদিকে, দলের পুরনো সদস্য ভেঙ্কটেশ আইয়ারকে ফেরাতে কিছুটা চেষ্টা করেছিল নাইটরা। কিন্তু শেষ পর্যন্ত ৭ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিয়েছেন তিনি। তবে গ্রিনকে দলে পেয়ে নাইট শিবির যে স্বস্তিতে, তা বলাই বাহুল্য। এখন দেখার, রাসেলের জুতোয় পা গলিয়ে গ্রিন নাইট সমর্থকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন।